আশারতলী তাফহীমূল কোরআন দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে সম্পন্ন

 জাহাঙ্গীর আলম কাজল. নাইক্ষ্যংছড়িঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের অাশারতলী তাফহীমূল কোরঅান দাখিল মাদ্রাসা’র ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে অত্র মাদ্রাসা’র সুপার মৌলনা নুর মোহামদ এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ছৈয়দ কাসেমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মৌলানা নুর মোহামদ । অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবানের জেলা পরিষদের সদস্য ক্যানেওয়ান চাক বলেন, বর্তমান সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,আওয়ামীলীগ শিক্ষাবান্ধব সরকার তাই তোমরা মানুষকে ভালোবাসতে শিক্ষলে সোনার মানুষ হওয়া সম্ভব,বড় লোক নয়, ভাল মানুষ হওয়ার স্বপ্ন দেখো। আগামী প্রজন্মকে প্রকৃত শিক্ষার মাধ্যমে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। এ জন্য অভিভাবক, শিক্ষক,কমিটির সম্মিলিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা প্রদান নিশ্চিত করতে হবে। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অাশারতলী ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য অালী হোসেন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ছাবের অাহমদ, পরিচালনা কমিটির সাবেক সভাপতি রফিকুল অালম টুক্কু, কমিটির সদস্য অাব্দুল গফুর, মোহামদ হাসান,সাইফুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা,অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.