প্রেস বিজ্ঞপ্তিঃ গত ০৪/০১/২০২০খ্রিঃ তারিখ সার্কিট হাউজের সামনে কলেজ ছাত্রের হাত পায়ের রগ কেটে ছিনতায়ের ঘটনার সহিত জড়িত আসামী মোঃ সেলিম প্রঃ পুতু(২০), পিতা-সৈয়দুল আমিন, মাতা-রশিদা বেগম, সাং-তেতৈয়া, খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজাকে অদ্য ১৪/০১/২০২০খ্রিঃ ভোর ০৪.০৫ ঘটিকার সময় কক্সবাজার সদর মডেল থানাধীন কবিতা চত্বর মোড় রাস্তার উপর হইতে ডাকাতি প্রস্তুতি গ্রহনকালে দেশীয় তৈরি এলজি ও কার্তুজ সহ গ্রেফতার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
প্রসঙ্গত গত ০৪/০১/২০২০খ্রিঃ তারিখ মুন্না হাসান ও তাহার সঙ্গীয় ছিনতাইকারীরা সহ কলেজ ছাত্র ইমরুলের পরিবাহী ইজি বাইক (টমটম) গাড়ীটি যাত্রীবেশী একজন সংকেত দেয়।
এসময় গ্রেফতারকৃত আসামী মোঃ সেলিম প্রঃ পুতু সহ ৪/৫ জন ছিনতাইকারী গাড়ীটি আটকে ইমরুলকে উপর্যুপরি হাত ও পায়ে ছুরিঘাত করে। একপর্যায়ে ইমরুল ও তাহার ভাইয়ের কাছে থাকা মোবাইল ফোন সেট ও নগদ টাকা নিয়া পালিয়ে যায় ছিনতাইকারীরা।
উক্ত ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী মুন্নার গুলিবিদ্ধ লাশ গত ০৮/০১/২০২০খ্রিঃ তারিখে কবিতা চত্বর এলাকা হইতে উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ।
উক্ত ঘটনার বিষয়ে ইমরুলের ভাই বাদী হইয়া এজাহার দায়ের করিলে কক্সবাজার সদর থানার মামলা নং-১২/১২, তারিখ-০৫/০১/২০২০ইং ধারা-৩৯৪ দঃবিঃ রুজু করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.