রামিম হাসান, ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুরে আওয়ামীলীগের দুগ্রুপের মধ্যে মিছিল-পাল্টা মিছিল ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা আহবায়ক রঞ্জু সহ ২ জন আহত হয়েছে। আজ সন্ধার পর মহেশপুরের কলেজ রোড এলাকায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শফিকুল আজম চঞ্চল এমপি ও সাধারণ সম্পাদক লিটন গ্রুপের কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে।
মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন জানান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দুটি ইউনিয়ন কমিটি ঘোষনা দেয়া কে কেন্দ্র করে শফিকুল আজম চঞ্চল এমপির অনুসারী কর্মীরা হামলা চালিয়ে ২ নেতাকর্মী কে আহত করেছে। তার অফিসেও হামলা হয়েছে বলে তিনি জানান। তবে দলের সাবেক সভাপতি এমপি চঞ্চলের অনুসারী মেয়র আব্দুর রশিদ জানান, সাধারণ সম্পাদক লিটন কর্মীদের নিয়ে তাদের বিরুদ্ধে আক্রমনাত্মক মিছিল- শ্লোগান দেয়ায় তার প্রতিবাদ করেছেন।
এদিকে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ হাসান জানান, এটি বড় ধরনের কিছু নয়, আওয়ামীলীগের নিজেদের মধ্যে উত্তেজনা হয়েছে। পরিস্থিতে পুলিশের পর্যবেক্ষনে আছে বলে জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.