আসন্ন একুশে বই মেলায় আসছে নুরুল ইসলাম নূরের বই
মুহিব উল্লাহ মুহিব:
চলতি মাস শেষ হলেই শুরু হবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার মাস অমর একুশে ফেব্রুয়ারি। এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল ইসলাম নূরের গল্পগ্রন্থ ” গল্পের শেষে তোমারই নাম”। এই গ্রন্থ দিয়ে লেখক প্রথম বারের মত প্রকাশনায় পা রাখলেন। অনেক সময় অতিক্রম করার পর তিনি পাঠকদের মাঝে ‘গল্পের শেষে তোমারই নাম’ বইটি নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
‘গল্পের শেষে তোমারই নাম’ গ্রন্থে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। কখনও হাসি কখনও কান্না এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার লেখারয় ফুটে উঠেছে। বইটির প্রচ্ছদ করেছেন আলি মেসবাহ। প্রকাশ করেছেন পরিলেখ প্রকাশনী।
প্রিয় পাঠকেরা অবশ্যই বইটি সংগ্রহে রাখতে পারেন । নতুন এই লেখকের অসাধারণ প্রতিভা ও মেধাসম্পন্ন লেখনী প্রকাশ পাবে এই বইটিতে । শান্ত স্বভাবের লেখক নুরুল ইসলাম নূর তার সুশৃংখল অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ গল্প বইটি লিখেছন।
ছোটবেলা থেকেই নূর লেখালেখির সাথে যুক্ত রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছেন, প্রদীপ্ত সাহিত্য সংসদ এবং আশার আলো ফোরাম নামক আরেকটি মানবিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন।
বর্তমানে তিনি আশার আলো ফোরাম ও প্রদীপ্ত সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অনলাইন পোর্টাল নিউজ ভিশনের ঢাবি প্রতিনিধি হিসেবে কাজ করেন।
ইতিমধ্যে দৈনিক ইত্তেফাক, দৈনিক সমকাল, দৈনিক যায়যায়দিন, দৈনিক সংবাদ, দৈনিক আমাদের সময়, দৈনিক বাংলাদেশের খবর, দৈনিক জনতা, দৈনিক পূর্বকোণ, দৈনিক সময়ের আলো, দৈনিক দিনকাল, দৈনিক মানবকন্ঠ, দৈনিক দেশ রূপান্তর, দৈনিক হিমছড়ি পত্রিকা এবং মাসিক কারেন্ট নিউজ, মাসিক ক্যাম্পাস মিরর ও সঞ্চার
ম্যাগাজিনে তার বেশ কিছু কবিতা, প্রবন্ধ ও কলাম প্রকাশিত হয়েছে।
লেখক নুরুল ইসলাম নূর বলেন, প্রিয় পাঠকের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চয়ন করে পুস্তিকাটি সাজানোর চেষ্টা করেছি। আমি আশা রাখি বইটি পাঠকের মনের অনুভূতি ও চেতনাকে জাগ্রত করবে, সচেতন করবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.