মুজিব বর্ষের ক্ষণগননা অনুষ্ঠানে টিটিএন মিডিয়া হাউজ এর যোগদান

আরিফুল হাসান 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষীকি মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় কক্সবাজারে ও ক্ষণগননা অনুষ্ঠান জেলা প্রশাসন এর আয়োজনে সৈকত এর লাবনী পয়েন্টে অনুষ্ঠিত হয়।এ সময় বঙ্গবন্ধুর দুর্লভ ছবি প্রদর্শিত হয়।বিকাল চারটার কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। পরে সাংস্কৃতিক অনুষ্টান হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বিশেষ অতিথি, কানিজ ফাতেমা মোস্তাক,মোস্তাক আহমদ চৌধুরী,কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে -কর্নেল ফোরকান আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর শিরিন আকতার জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান,কক্সবাজার পুলিশ সুপার মাসুদ হোসেন । জেলা প্রশাসক কামাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটিএন মিডিয়া হাউজ এর কো-অর্ডিনেটর তৌফিক লিপুর নেতৃত্বে টিটিএন মিডিয়া হাউজ এর সকল শিক্ষা নবীশ সাংবাদিকরা পদযাত্রা সহকারে উক্ত অনুষ্টানে যোগদান করেন।এ ছাড়াও
কক্সবাজার এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সংস্থা, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.