মোঃ নাজমুল সাঈদ সোহেলঃ
আজ পড়ন্ত বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সারা দেশব্যাপী কেন্দ্রীয়ভাবে ক্ষণগণনা কর্মসূচীর অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়ায় নানা অায়োজনে মুজিববর্ষ উদযাপিত হয়েছে। এই উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক ক্ষণগণনা ঘড়ি স্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (১০ জানুয়ারী) বিকাল সাড়ে ৩টায় চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ চত্বরে ক্ষণগণনা ঘড়ি স্থাপন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম এম. এ চকরিয়া উপজেলা পরিষদ শহীদ মিনার চত্ত্বরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করেন।অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক স্থির চিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রামণ্য ভিডিও চিত্র প্রদর্শণ এবং প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরাসরি সম্পচার করা হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা অনুষ্ঠানে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, , সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধূরী, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, জেলা পরিষদ সদস্য লায়ন কমর উদ্দিন আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি যথাক্রমে এম আর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধূরী, সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সহ- সভাপতি আলহাজ্ব হায়দার আলী,সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজানসহ চকরিয়া উপজেলার সকল সরকারি ও বেসরকারি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মাসের ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে এই মুজিববর্ষের কাউন্টডাউন শুরু করা হবে। কেন্দ্রীয়ভাবে ঘোষিত বর্ষটি সারাদেশে একযোগে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.