বাংলাদেশ ছাত্রলীগের গর্জনিয়া ইউনিয়নে প্রতিষ্টা বার্ষিকী পালন

প্রেস বিজ্ঞপ্তিঃ 

শিক্ষা শান্তি প্রগতি সেই স্লোগান কে সামনে রেখে মুজিব আদর্শ কে ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গর্জনিয়া ইউনিয়ন শাখার আগামীর কর্ণধার জনাব তানজীদ রায়হানের নেতৃত্বে ছাত্রলীগ এর ৭২ ৩ম প্রতিষ্টা বার্ষিকী পালন।

এসময় উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের আগামীর অভিভাবক তৃণমূল থেকে উঠে আসা কর্মীবান্ধব ছাত্রনেতা জনাব তানজীদ রায়হান, উক্ত প্রতিষ্টা বার্ষিকীতে মিছিল সহকারে যোগদান করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ গর্জনিয়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব সাজ্জাদ হোসাইন ছোটন, এসময় উপস্থিত ছিলেন চিটাগাং পোর্ট সিটি ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা জনাব রিদুয়ান হোসাইন (অভি),মিছিল গর্জনিয়া ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগ ১নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি জনাব তারেক আজিজ চৌধুরী। গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগ ৩নং ওয়ার্ড শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ রোমান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ গর্জনিয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ যথাক্রমে জনাব মেহেদি সিকদার,ফরহাদুল ইসলাম,মোঃ ইরফান, উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা জনাব বাবু শর্মা,অলক শর্মা সহ অসংখ্য নেতৃবৃন্দ, এসময় আরো উপস্থিত ছিলেন গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ছাত্রলীগ নেতা জনাব দেলোয়ার হোসাইন, আবু মুসা,আকিবুল ইসলাম,তারেকুল ইসলাম,বঙ্গবন্ধু ছাত্র পরিষদ গর্জনিয়া উচ্চ বিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক জনাব তানভীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনাব জাহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ আনোয়ার, মাঝির কাটা কিন্ডার গার্ডেন দাখিল মাদ্রাসার সম্মানিত নেতৃবৃন্দ জনাব নুরুল আজিম সিফাত,শহীদুল্লাহ,আরিফুল ইসলাম, নজরুল ইসলাম, শাহাব উদ্দিন, ইমাম হোসাইন,ইমাম আলী,তৌহিদুল ইসলাম, রাশেদুজ্জামান সহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ইউনিয়ন ছাত্রলীগ নেতা তানজীদ রায়হান
নেতা কর্মীদের বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বলেন,
শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ। বিদ্যার সঙ্গে বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলির সংমিশ্রণ ঘটিয়ে বাংলাদেশ ছাত্রলীগ অতিক্রম করেছে পথচলার ৭২ বছর। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময়ের প্রয়োজন মেটাতেই এগিয়ে চলা বাংলাদেশ ছাত্রলীগের। জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ তার সোনালি অতীতের মতো সমৃদ্ধ ভবিষ্যৎ গড়বে। আর সে জন্যই দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী তাদের মেধা ও শ্রম দিয়ে সর্বোচ্চ অবদান রাখছেন। ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নে প্রযুক্তি দক্ষ ছাত্রসমাজ তৈরিতে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করছে ও করবে। সাম্প্রতিক সময়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে ১৯ দফা দাবি পেশ করেছে। ভবিষ্যতেও ছাত্রলীগ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষাসেবা প্রাপ্তির নিশ্চয়তাকল্পে কাজ করবে।

এসময় বঙ্গবন্ধু ছাত্র পরিষদ গর্জনিয়া ইউনিয়ন শাখার সভাপতি জনাব জসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, নবীনদের মেধা দেশ গড়ার কাজে লাগুক, স্বাধীনতার মূলমন্ত্রে বিধৌত হোক নতুন প্রজন্মের বিবেক ও চেতনা। অনাগত প্রজন্মের লড়াই হোক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের সপক্ষে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে, সব অশুভ শক্তিকে পেছনে ফেলে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশগড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে বাংলাদেশ ছাত্রলীগ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.