প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৫ জনকে আটক করেছে। গত ০১/০১/২০২০ ইং তারিখ সকাল হতে ০২/০১/২০২০ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোহাম্মদ ইয়াছিন, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মহিদুল আলম, এসআই রাজীব চন্দ্র পোদ্দার, এএসআই নিজাম উদ্দিন, এএসআই আবুল কাশেম সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৫ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ০১(০১)২০২০ ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। মোঃ ফয়েজ উল্লাহ, পিতা- মৃত ফকির আহমদ, সাং- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া ও জেলা- কক্সবাজার।
২। শফি আলম, পিতা- আলী আহাম্মদ, সাং- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া ও জেলা- কক্সবাজার।
৩। মোঃ বাবুল, পিতা- মৃত মীর আহাম্মদ, সাং- দক্ষিণ জানার ঘোনা, থানা ও জেলা- কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। কাজল, পিতা- সোনা মিয়া, সাং- কালির ছড়া,শিয়া পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
২। মোহাম্মদ বেলাল উদ্দিন, পিতা- জালাল আহম্মদ, সাং- সমিতি পাড়া, ১নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.