প্রেসবিজ্ঞপ্তি
আজ ২ জানুয়ারী ২০২০ সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহীম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় দক্ষিণ ডিককুল, উত্তর হাজিপাড়া, পেঁচার দ্বীপ এলাকায় অনুমোদন ব্যতীত অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় দক্ষিণ ডিককুল এলাকায় নিলুফার আকতার, স্বামী নুরুল হোসেন; মোহাম্মদ শামশুদ্দিন, পিতা: মৃত আবদুলগণি, উত্তর হাজি পাড়া এলাকায় করিম তাজ, পিতা: মৃত মোস্তাফিজুর রহমান; আবদুল গফুর, পিতা: মৃত মোস্তাফিজুর রহমান, এবং পেচার দ্বীপ এলাকায় আবু শোয়েব অনুমোদন বিহীন বাড়ি নির্মাণ করায় আংশিক অংশ ভেঙ্গে দেয়া এবং অনুমোদন না দেয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য মুচলেকা নেয়া হয়।
উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন কউকে রঅথরাইজ্্ড অফিসার ও উপ নগর পরিকল্পনাবিদ, উপ সহকারী প্রকৌশলী, ইমারত পরিদর্শক এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.