চকরিয়ায় গণতন্ত্রের বিজয় দিবসের আলোচনা সভা ও র‌্যালীতে নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

 মোঃ নাজমুল সাঈদ সোহেল চকরিয়াঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ২০১৮সালের ৩০ডিসেম্বর এদিনে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এমএ। চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সহসভাপতি সরওয়ার আলম, ছৈয়দ আলম কমিশনার, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, মাতামুহুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, প্রচার সম্পাদক আবু মুছা, জেলা পরিষদের সদস্য ও বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলতান আহমেদসহ প্রমুখ। আলোচনা শেষে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে র‌্যালী বের হয়। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম নেতৃত্বে র‌্যালীটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পৌরশহরের থানা রাস্তার মাথার থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিস্টেম কমপ্লেক্স এসে শেষ হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.