স্টাফ রিপোর্টার
গত ১৩ ডিসেম্বর ময়মনসিংহ থেকে আগত পর্যটকের অভিযোগের মাধ্যমে জানা যায় যে, জনৈক ক্যামেরাম্যান সুগন্ধা বীচ থেকে তাদের তিনটি দামি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। কিন্তু তারা সেই ক্যামেরাম্যান সম্পর্কে কোন তথ্য দিতে পারেননি। দীর্ঘ ১২/১৩ দিন চেষ্টার পর আজ সেই ক্যামেরাম্যানকে সনাক্ত করা হয়। ফোন তিনটি ইতোমধ্যে কয়েক হাতে বিক্রি হয়ে গিয়েছিল। সেই সূত্র ধরে সারাদিন চেষ্টার পর অবশেষে ফোন তিনটি উদ্ধার করা সম্ভব হলো। এ কাজে স্থানীয় জনসাধারণ যথেষ্ট সহায়তা করেছে। মালিকের সাথে কথা হয়েছে, তারা আগামীকাল এসে ফোনগুলো নিয়ে যাবে।
এছাড়াও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণে ইনানী বীচের প্রবেশপথে সোলার লাইট স্থাপন করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.