নিজস্ব প্রতিবেদকঃ
রামু উপজেলার সার্ভেয়ার সহিদুল হাসানের বিরোদ্ধে টাকা আদায়ের মাধ্যমে অহরহ ভুয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ পাওয়া গেছে। বিপুল অংকের টাকার বিনিময়ে তিনি এসব ভুয়া প্রতিবেদন আদালতে দাখিল করেন বলে অভিযোগ রয়েছে।তার বিরোদ্ধে সম্প্রতি রামু খুনিয়াপালং ইউনিয়নের এক গরীব অসহায়ের বিরোদ্ধে ভুয়া প্রতিবেদন দাখিল করার অভিযোগ ইতিমধ্যে সকলের জানা আছে।এই অসৎ উপার্জনে কক্সবাজার হোটেল মোটেল জোনে বিলাসিতার জীবনযাপন করছে। সন্ধ্যা হলেই দেখা যায় আলিশান গাড়িতে চড়ে কক্সবাজারের হোটেল সিলভার সাইন সহ নামিদামী হোটেলে টাকার বিনিময়ে বিলিয়ার্ড় পুল খেলাসহ বিভিন্ন ধরনের জুয়া খেলায় মত্ত থাকেন। সকলের একটায় কথা এতো টাকা খরচ করে এতো আলিশান চলাফেরা তার উৎস কোথায়?
সম্প্রতি সোস্যাল মিড়িয়াতে সার্ভেয়ার সহিদুল এর বিরোদ্ধে আরো তথ্য পেতে লেখা হলে রিপোর্টারকে রামু উপজেলার নুরুল হক চৌধুরী নামের জৈনক ব্যক্তি ঐ রিপোর্টারকে টেলিফোনে হুমকী দেয়।
সরেজমিনে রামু ভুমি অফিসে গেলে ভোক্তভোগীরা জানান এই সার্ভেয়ার সহিদের সাথে কথা বলতেও টাকা লাগে টাকা হাতে দিলে তারপর কথা বলা যায় তার সাথে।
ভুমি অফিসে আসা আরেকজন নাম প্রকাশ না করার শর্তে জানান আমি গত কয়েকদিন ধরে ভুমি অফিসে চক্কর কাটছি, আমার জমি সংক্রান্ত একটি রিপোর্টে আদালতে সর্ম্পূন মিথ্যা প্রতিবেদন দিয়ে আমাকে হয়রানি করছে এই সার্ভেয়ার।
এদিকে সম্প্রতি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লামারপাড়ার মুক্তিযোদ্ধা আবদুল মোমেন চৌধুরীর খতিয়ানভুক্ত জায়গা এজমালী সম্পত্তি বলে আদালতে প্রতিবেদন দাখিল করেছে।
বিজ্ঞ আদালতে এম আর মামলা নং৯৫৬/২০১৯ মূলে সরেজমিনে তদন্ত দাখিলকৃত প্রতিবেদনে বলা হয় আবেদনের বর্ণিত তফসিলভুক্ত জমির সাথে বর্ণিত চৌহদ্দির মিলামিল আছে ।
এবং মৃত সুলতান আহমদ চেধৈুরীর দুই স্ত্রী আছে বলে বলা হয়েছে প্রতিবেদনে প্রতিবেদক সরেজমিনে গেলে দেখা য়ায় মৃত সোলতান আহমদ চৌধুরীর দুই এর অধিক স্ত্রী ছিল বলে জানা যায় । ৮১৭৯ দাগের মোট ৯৭ শতক জায়গা থেকে ৪০ শতক জমি আবদুল মোমেন চেীধূরীর নামে দান পত্র করে দিলেও সার্ভেয়ার সহিদুল হাসান উক্ত জমিকে এজমালী বলে বিজ্ঞ আদালতে গত ৩ই ড়িসেম্বর প্রতিবেদন দাখিল করে।
এব্যাপারে রামু ভুমি অফিসের সহকারী কমিশনার (ভুমি) চাই থোয়াইহলা চৌধুরী বলেন যদি কোন পক্ষ প্রতিবেদন ভুল হয়েছে মনে করে তবে আদালতে আবেদনের মাধ্যমে আবারো তদন্ত করার জন্য আবেদন করতে পারেন।
এব্যাপারে রামু ভুমি অফিসের সার্ভেয়ার সহিদুল হাসানের সাথে কথা বলতে টেলিফান করলে তিনি ফোন ধরেননি।
মুক্তিযোদ্ধা আবদুল মোমেন চৌধুরী জানান আমার মা গুলসোনা বেগম চৌধুরানী মৃত্যুর আগে আমার নামে ৪০ শতক জাগা দানপত্র করেন কিন্তু তার ভাই রিদওয়ানুল হক চৌধুরী, নুরুল হক চৌধুরী, ও স¤্রাটসহ তারা কোন ধরনের আইনের তোয়াক্কা না করে সন্ত্রাসী কায়দায় আমার জমি জবরদখল করছে।
সম্প্রতি রামু থানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদে এই জমি বিরোধ নিয়ে বিচার হলেও তারা তা মানতে নারাজ ।
প্রকৃতপক্ষে আমার মা গুলসোনা বেগম চৌধুরানী ১৯৪৬ সালে ক্রয় করেন। সেই সুবাদে আমার মায়ের নামে উক্ত জমির খতিয়ান হয় যার বিএস নং ৫০৯ খতিয়ান প্রচার আছে। এবং সেই খতিয়ান মূলে আমার মা আমাকে উক্ত খতিয়ানের ৮১৭৯ নং দাগের মোট ৯৭ শতক জায়গা হতে ৪০ শতক জমি ১১/৪/১৯৮৯ সালে ৪৩২ নং রেজিঃ দানপত্র মূলে সরেজমিনে আমাকে আমার মা দানপত্র প্রদান করেন।আমি ওই দানপত্র বিএস ৫০৯ খতিয়ান হতে সৃজন করে বিএস ৩৪৪৫ খতিয়ান আমার নামে চূডান্ত প্রচার আছে এবং আমি নিয়মিত খাজনা আদায় করে উক্ত জমি ভোগ দখলে আছি।
মোমেন চৌধুরী বলেন আমার নামে বিএস ৩৪৪৫ খতিয়ান আমার নামে চূডান্ত প্রচার আছে তারপরেও সার্ভেয়ার সহিদ কোনকিছু না জেনে বিএস সৃজিত জায়গাকে এজমালী সম্পত্তি বলে আদালতে প্রতিবেদন দাখিল করেছে যা দুঃখজনক।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.