স্রষ্টার বাণীর রঙিন সুরে মাতবে কক্সবাজার সৈকতের তীর”

 

বার্তা পরিবেশকঃ

মিশর, ভারত, তানজানিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সাড়া জাগানো খ্যাতনামা কোরান পাঠকারীদের মিলনমেলা বসতে যাচ্ছে পর্যটন রাজধানী কক্সবাজারে।  আল্লাহর বাণীর রঙিন সুর এবং ক্বারীদের সুরেলা মোহনীয় আবৃত্তিতে প্রতি বছরের ন্যায় এবারও আধ্যাত্মিক সজীবতা লুফে নিবে সৈকতের ধর্মীয় পর্যটন পিপাসুরা। গতকাল ২১ ডিসেম্বর সোমবার আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা কক্সবাজার এর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আয়োজকবৃন্দ।

ধারবাহিক ভাবে এনিয়ে ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন-২০১৯। আগামী ২৩ ডিসেম্বর সোমবার দুপুর আড়াইটায় পর্যটন নগরী কক্সবাজার শহরের কেন্দ্রীয় ইদগাহ ময়দানে উক্ত কেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানায় তারা।
আমন্ত্রিত আন্তর্জাতিক ক্বারীগণের মধ্যে রয়েছেন- মিশরের শায়খ ক্বারী সোলাইমান শিহাব, মাহমুদ আস্ সৈয়দ আব্দুল্লাহ, মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ, তানজানিয়ার শায়খ ক্বারী রেজা আইয়ুব, ঈদী শা’বান ও ভারতের ক্বারী তৈয়ব জামাল। দেশের আন্তর্জাতিক মানের ক্বারী সাহেবদের মধ্যে থাকবেন- ঢাকা থেকে শায়খ ক্বারী নাজমুল হাসান, আমজাদ হোসাইন, হাফেজ জাকারিয়া, শহিদুল ইসলাম, তাওহীদ লাহোরী, চট্টগ্রাম থেকে ক্বারী আনোয়ার এবং মুফিজ।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান- মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে কোরানের চর্চা ও বিভিন্ন সুরে তেলাওয়াতের এধরণের আয়োজন দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে। ইন্দোনেশিয়া, মালয়শিয়াসহ আরও বেশ কয়েকটি দেশে ধর্মীয় পর্যটনের অংশ হিসেবে ক্বেরাত সম্মেলনের আয়োজন করে থাকে। পর্যটনে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করার পাশাপাশি মহান স্রষ্টার শ্রুতিমধুর সুরেলা বাণী সজীব ও প্রাণবন্ত করে তুলে কলুষিত হৃদয়কে। ধর্মীয় পর্যটনের এধরণের আয়োজন ইতিহাস ও ঐতিহ্যগত ভাবে বাহিরের বিভিন্ন দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। সেই সাথে সাধারণ মানুষের সমর্থনও লাভ করেছে।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন- মাওলানা মোহাম্মদ আলী, গোলাম কিবরিয়া, নুরুল হক নুর, ছাইফুল্লাহ কাসেমী, হাফেজ মাওলানা ইউনুছ ফরাজী, মুফতি হুমায়ুন কবির, হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন, ক্বারী আব্দুর রহমান জিহাদী, হাফেজ ক্বারী রুস্তম উদ্দিন, রিয়াজ মো. শাকিল, শামসুল হক শারেক ও ইমাম খাইর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.