কক্সবাজারে সবজি ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে

মোঃ নেজাম উদ্দিন কক্সবাজারঃ
সরবরাহ কম থাকায় নিত্যপণ্যের বাজারে বাড়তি শীতকালীন শাক-সবজির দাম। নতুন উঠা দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে
চড়া দামে। কিছুটা কমে পাওয়া যাচ্ছে আমদানিকৃত চীনা পেঁয়াজ। অপরিবর্তিত রয়েছে চাল, ডাল ও আটার
দাম। চিনির দাম বাড়তির দিকে রয়েছে। এছাড়া বাজারে দেশী জাতের ও সামুদ্রিক মাছের সরবরাহ বাড়লেও দাম চড়া।
ব্রয়লার মুরগি, গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে দেখা যায়।

শনিবার পর্যটন নগরী কক্সবাজারের বড়বাজার কালুর দোকান বাজার, কানাইয়্যা বাজার, ও কয়েকটি মার্কেটসহ
বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। এদিকে, কক্সবাজারের বাজারগুলোতে দেশী পেঁয়াজের সরবরাহ বেড়েছে কিন্তু দাম চড়া। জাত ও মানভেদে প্রতিকেজি দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-১৪০ টাকায়। এছাড়া
মিসর, তুরস্ক ও মিয়ানমার থেকে আমদানিকৃত পেঁয়াজ ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। কিছুটা
কম দামে পাওয়া যাচ্ছে চীনা সাদা পেঁয়াজ।

খুচরা বাজারে প্রতিকেজি চীনা পেঁয়াজ ৮০-১০০ টাকায়
বিক্রি হচ্ছে। ঝাঁজ ও স্বাদ বেশি হওয়ার কারণে দেশী পেঁয়াজের চাহিদা রয়েছে ক্রেতাদের কাছে। তবে দাম
বেশি হওয়ার কারণে সাধারণ ভোক্তারা এসব পেঁয়াজ কিনতে পারছে না। দেশী পেঁয়াজের চড়া দাম প্রসঙ্গে জানতে চাইলে
বড়বাজারের বিক্রেতা মনজুর প্রতিবেদক-কে বলেন, সরবরাহ কিছুটা বেড়েছে ঠিক তবে পর্যাপ্ত নয়। বেশি
দামের আশায় কৃষকরা ক্ষেত থেকে আগাম পেঁয়াজ তুলে ফেলছেন। এ কারণে পেঁয়াজের ফলনটা সেভাবে হচ্ছে না।
এতে যে পরিমাণ পেঁয়াজ বাজারে আসার কথা সেইভাবে আসছে না। তিনি বলেন, দেশে এখন আমদানিকৃত
পেঁয়াজের সরবরাহ ভাল। তড়িঘড়ি করে বেশি দামের আসায় ছোট ছোট পেঁয়াজগুলো না তুলাই ভাল। তিনি বলেন,
এখন যে পেঁয়াজ বাজারে পাওয়া যাচ্ছে তা আর পনের দিন পর উঠানো হলে ফলন দ্বিগুন বাড়বে।
এদিকে, পেঁয়াজ নিয়ে ক্রেতাদের এখনো অসন্তুষ্টি রয়েছে। মৌসুম শুরু হলেও দেশী পেঁয়াজ কিনতে ভোক্তাকে

১১০ টাকার উপরে ব্যয় করতে হচ্ছে। এই দাম সাধারণ ভোক্তাদের জন্য অনেক বেশি। এ কারণে বাজারে দ্রæত
সরবরাহ বাড়িয়ে দাম কমানোর কথা বলছেন ক্রেতারা। বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, দেশী পুরনো
পেঁয়াজের দাম সবচেয়ে বেশি। রোষ্ট ও মাংস রান্না করতে বাবুর্চিরা এসব পেঁয়াজ সংগ্রহ করে থাকেন।
কক্সবাজারে প্রতিকেজি দেশি পুরনো পেঁয়াজ ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কক্সবাজরের বাজারগুলোতে শীতের শাক-সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমছেনা বলে জানান ক্রেতারা । বাজার
ও মানভেদে কেজিতে শিম ৬০ থেকে ৭০, পেঁপে ৩০ থেকে ৪৫, বেগুন ৪০ থেকে ৬০, মুলা ২৫ থেকে ৩৫, শালগম ৩০
থেকে ৪০, করলা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৫০ থেকে ৬০ ও
শাক প্রতি আঁটি ১০ থেকে ২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মান ও বাজার ভেদে কেজিপ্রতি দেশী পাকা
টমেটো ৬০ থেকে ৮০, আমদানি করা পাকা টমেটো ৫০ থেকে ৬০, গাজর ৬০ থেকে ৭০, নতুন আলু ৩৫ থেকে ৪০ ও
বরবটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির দাম বাড়তি থাকায় নারাজ ক্রেতারা তারা মনে করছে এই মেীসুমে যদি সবজির দাম ছড়া থাকে তবে আমাদের সবজি না খেয়ে থাকতে হবে। কক্সবাজারবড়বাজারে বাজার করছিলেন টেকপাড়ার বাসিন্দা কামরুল। তিনি বলেন, এই মৌসুমে সবজির দাম বাড়তি থাকায়আমাদের মত যারা মদ্য, আয়ের লোক আছে তাদের হিমসিম খেতে হচ্ছে। তিনি জানান, ঘূর্ণিঝড় বুলবুলের পরথেকে চড়া সবজির বাজার। এতে করে ভোক্তাদের বেশি দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে।

আরো সরবরাহ বাড়লে হয়তো কমতে পারে সবজির দাম।খোলা সয়াবিন প্রতিলিটারে ৪ টাকা বেড়ে ৮৪-৮৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পামওয়েল ৭৪-৭৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে মোটা চালের দাম
কিছুটা কমলেও স্থিতিশীল রয়েছে সরু ও চিকন চালের দাম। প্রতিকেজি চায়না ইরি ও স্বর্ণা জাতের মোটা চাল
৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। প্রতিকেজি প্যাকেট চিনি ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে। খোলা
চিনি ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এছাড়া সরবরাহ বাড়লেও দেশী বোয়াল, শৈল, কৈ ও
চিংড়িসহ সব ধরনের মাছের দাম বেশি। অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার (রাজস্ব)
জানান আমরা জেলা প্রশাসন থেকে সর্বাত্তক চেষ্টা করছি বাজার মুল্য নিয়ত্রনের আশা করছি ক্রেতাগন এ সুফল
ভোগ করতে পারবেন। যার। বাজার মুল্য অনুসরণ করবেনা তাদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.