বার্তা পরিবেশকঃ –
রামুর গর্জনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মাঝির কাটা সঃপ্রাঃ বিদ্যালয় এর একটি ভবনের নাম করণ করা হয়েছে ” আলহাজ্জ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী ভবন “।
বিদ্যালয়টি ১৯৩৩ সালে প্রতিষ্টার পর থেকে দীর্ঘদিন ধরে সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রামু- কক্সবাজার -৩ আসনের মাননীয় সাংসদ আলহাজ্জ্ব সাইমুম সরওয়ার কমল মহোদয় বিদ্যুৎসাহী পুরুষ পদে মনোনয়ন দেন তরুন আওয়ামীলীগ নেতা ও রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব এর সম্মানিত সভাপতি আলোচিত সাংবাদিক এস এম হুমায়ুন কবির কে। মনোনয়ন পেয়ে তরুণ এই রাজনৈতিক সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করে বিপুল ভোটের ব্যবধানে পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন।
ধাপে ধাপে অর্পিত দায়িত্ব সফলতার সাথে পালন করে বিদ্যালয়টির অতূতপুর্ব উন্নতি করায় চলতি ২০১৯ সালে পূনরায় বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দিতায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন।
দায়িত্ব পালনকালীন সময়ে বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন সহ শিক্ষা ব্যবস্হায় অভূতপূর্ব উন্নয়নের কারনে এস এম হুমায়ুন কবির রামু উপজেলা শ্রেষ্ঠ সভাপতি ২০১৯ খ্রীস্টাব্দ নির্বাচিত হন। স্বচ্ছ, বিনয়ী ও দক্ষ সাংবাদিক এস এম হুমায়ুন কবির মুক্তিযুদ্ধের পক্ষের আদর্শের রাজনীতি করেন।
সূচনালগ্ন থেকে রাজনীতির হাতে খড়ি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ ও রাস্ট্রদুত ও বর্তমান সাংসদ জাতীয় সংসদের সাড়া জাগানো শ্রেষ্ঠ বক্তা সাইমুম সরওয়ার কমল ও রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজলের শ্রদ্ধেয় পিতা মরহুম আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী।
রামু উপজেলা শ্রেষ্ট পরিচালনা পর্ষদ সভাপতি ও মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এস এম হুমায়ুন কবির জানান, সাবেক সাংসদ ও রাস্ট্রদুত, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনকের ঘনিষ্ঠ সহচর ,শ্রেষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী “মহান নেতা মরহুম আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী এতদাঞ্চলে শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়নের রুপকার ছিলেন।
আমরা মহান নেতা ওসমান সরওয়ার আলম চৌধুরীর আদর্শিক কর্মী হিসাবে গর্ববোধ করি। মরহুম মহান নেতা ওসমান সরওয়ার আলম চৌধুরীর আদর্শ লালন করে আমরা সারা জীবন শিক্ষা, উন্নয়ন সহ মানব কল্যানে কাজ করে যেতে চাই। এই মহান নেতার নামে মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের নাম করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। লালিত স্বপ্ন বাস্তবায়ন হলো। দৃশ্যমান হলো ” আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী ভবন”।
চলতি সপ্তাহে বিদ্যালয়টির নতুন একটি ভবনের নাম কক্সবাজার জেলার শ্রেষ্ঠ সমাজ সেবক, সাবেক সাংসদ ও রাস্ট্রদূত সর্বজন শ্রদ্ধেয় মরহুম আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী মহোদয়ের সম্মানে একটি ভবনের নাম করণ করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ।
পূর্ববোমাংখিল এলাকার প্রবীণ মুরব্বি ডাঃ শাহ আলম জানান, একজন মহামানবের প্রতি সম্মান দেওয়ায় আমরা মাঝির কাটাবাসী তথা গর্জনিয়াবাসী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তথা বিদ্যালয় পরিচালনা পর্ষদ কে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.