মোঃ নেজাম উদ্দিন।
কক্সবাজার শিল্প ও বানিজ্যমেলা পরিদর্শন করেছেন কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম)। ২২ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় স্ত্রীক মেলার বিভিন্ন স্টল পরিদশন করেন।
পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন মেলায় আগত দর্শনার্থীদের সাথে আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেন।
মেলার আইন শৃঙ্খলা রক্ষা রক্ষার জন্য পুলিশ বক্স সহ বিভিন্ন পয়েন্ট ঘুরে মেলা কমিটির সদস্যদের সাথে অপিস কার্যালয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন
এসময় উপস্থিত ছিলেন মেলা কমিটির রাশেদুল ইসলাম ডালিম,বৈশাখী রেস্তোরাঁর স্বত্বাধিকারী কামরুল ইসলাম, গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সমন্নয়ক মোশাররফ হোসেন দুলাল, প্রমুখ।
পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন মেলার সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং মেলা কমিটিকে সুন্দরভাবে পরিচালনা করার আহ্বান জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.