এম.মনছুর আলম, চকরিয়া (কক্সবাজার) :
বাংলাদেশ পুলিশ কক্সবাজার পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ দমন পর্যালোচনা সভায় মাদক ও অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল, অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় অবদানের ক্ষেত্রে প্রথম বারের মতো জেলায় শ্রেষ্ঠ ইন্সপেক্টর হিসেবে সম্মাননা পেলেন হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.আমিনুল ইসলাম।
কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেড মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক অপরাধ দমনের সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো.আমিনুল ইসলামের হাতে জেলা পুলিশের পক্ষথেকে শ্রেষ্ঠ ইন্সপেক্টর অফিসার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
উক্ত সভায় থানা ও পুলিশ ফাঁড়ি পর্যায়ে নভেম্বর মাসে ভাল কাজে কৃতিত্বের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী, মাদক ব্যবসায়ী গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন ক্যাটাগরীতে পুলিশ সদস্যকে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
জেলা পুলিশের মাসিক অপরাধ দমন অনুষ্ঠানের সভায় এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল), সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল), সহকারী পুলিশ সুপার (ডিএসবি), সহকারী পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ), জেলার আওতাধীন সকল থানার অফিসার ইনচার্জসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম বারের মতো জেলা পুলিশের শ্রেষ্ঠ ইন্সপেক্টর হিসেবে সম্মাননা প্রাপ্তিতে এক প্রতিক্রিয়ায় হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো.আমিনুল ইসলাম বলেন, কক্সবাজার জেলা পুলিশ প্রশাসন কর্তৃক শ্রেষ্ঠ ইন্সপেক্টর এর সম্মাননা অর্জনে তিনি কক্সবাজার পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম , অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো: মতিউল ইসলাম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি পুলিশের সুনাম রক্ষা ও এলাকায় মাদক উদ্ধারসহ নানা অপরাধ দমনের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.