প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি:

গত ৪ ডিসেম্বর চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চে ‘কর্ণফুলীতে বেনসন নাছিরের তেল চুরির সিন্ডিকেট’ ও সকালের সময় ডটকম নামক অনলাইন পোর্টালে ‘কর্ণফুলীতে তেল চোর নাছিরের অবাধ রাজত্ব’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের মেসার্স নাছির অয়েল এজেন্সীর মালিক মো. নাছির উদ্দিন। পেশায় তিনি একজন ব্যবসায়ী।

প্রকাশিত দৈনিকে প্রতিবেদনটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে বলেন, এতে সমাজে তাঁর ও তার পরিবারের সম্মানহানি হয়েছে। আইনজীবির মাধ্যমে তিনি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মো. নাছির উদ্দিন অভিযোগ করে বলেন, ‘জনৈক সাংবাদিক কোথা থেকে আমার বিরুদ্ধে এসব মিথ্যা তথ্য লিখেছেন তা তিনিই বলতে পারবেন। তবে আমি গুগলে চার্জ করে দেখলাম ঐ নিউজটি কপি করা নিউজ। অন্য জনের নামে করা নিউজটি অদল-বদল করে আমার নাম সংযুক্ত করেছেন। তাতে মিথ্যা এবং অবান্তর তথ্য ছড়িয়েছে যা হাস্যকরও বটে। আমার মতো একজন নিরীহ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে ।

সাংবাদিকেরা জাতির বিবেক। সুতরাং তাদের কাছ থেকে এ রকম মিথ্যাচার সংবাদ কেউ আশা করে না। এমন কি আমিও না।
সেই সাথে ভিত্তিহীন এসব অপপ্রচারমূলক সংবাদে সংশ্লিষ্ট প্রশাসন ও শুভনুধ্যায়ীদের বিভ্রান্তি না হওয়ার জন্য অনুরোধ জানিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মো.নাছির।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.