এম.মনছুর আলম,চকরিয়া :
“সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে তৃতীয়বারের মতো ডিজিটাল বাংলাদেশ দিবসটি নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ডিসেম্বর) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালির মধ্যদিয়ে দিবসটি সূচনা করা হয়।
র্যালিটি উপজেলার কোট সেন্টারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। পরে উপজেলা আইসিটি কর্মকর্তা (সহকারী প্রোগ্রামার) মো.জাহেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা টেকনেশিয়ান (আইসিটি) মো. এরশাদুল হকের সঞ্চালনায় ডিজিটাল বাংলাদেশ দিবসকে ঘিরে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার মো: হামিদুল্লাহ মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গণেশ জাদব প্রমুখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের অতিথিরা আইসিটি বিভাগের বিভিন্ন খাতে বিশেষ ভূমিকা পালন করায় উপজেলার ৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট তুলে দেওয়া হয়। তন্মধ্যে- ইউনিয়ন পর্যায়ে শাহারবিল ইউনিয়ন ডিজিটাল সেন্টার, কারিগরী ক্ষেত্রে বরইতলী ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও চকরিয়া উপজেলা ডিজিটাল সেন্টার, শিক্ষা ক্ষেত্রে প্রাথমিক শাখায় লক্ষ্যারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালুমঘাট চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক শাখায় ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.