বার্তা পরিবেশকঃ
বৃহত্তর থিমছড়ি সামাজিক উন্নয়ন ফোরামের ৪র্থ তম মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষা’১৯ গত ১৩ই ডিসেম্বর(শুক্রবার) বিকালে শেষ হয়েছে ।এতে গর্জনিয়া, কচ্ছপিয়া, বাইশারী ইউনিয়নের দুইশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম, কক্সবাজার নিউজডটকমের বার্তা সম্পাদক ইমাম খাইর
দৈনিক রুপালী সৈকতের বার্তা সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দীন,
বাইশারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিক মাস্টার জয়নাল আবদীন, সলিম উল্লাহ,আব্দুল জাব্বার মেম্বার,,![]()

তরুণ সমাজসেবক শফিউল আলম,মগনামা ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রভাষক আব্দুল হাকিম,থিমছড়ি অরবিট মডেল একাডেমী কে.জি মাদ্রাসার পরিচালক আবু বকর, সুলতান আহম্মদ, গর্জনিয়া আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মাস্টার তাওহিদুল ইসলাম আরো অনেকেই। পরিদর্শকের/ পরীক্ষকের দায়িত্ব পালন করেন নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মডেল ইষ্টিটিউট আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবীব উল্লাহ, থিমছড়ি হামেদিয়া দাখিল মাদ্রাসার তত্বাবধায়ক মাওলানা মোহাম্মদ হোছাইন, কক্সবাজার সরকারি কলেজের শিক্ষক মো.ইদ্রিস, চট্টগ্রাম কলেজের ছাত্র নুর হোছাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রবিউল আলম সূর্য, কক্সবাজার সিটি কলেজের ছাত্র মুফিজুর রহমান।শেষে সংগঠনের সদস্য সাথে কথা বলেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সংগঠনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.