মহেশখালীর শাপলাপুরের নির্বাচনে ৪২৩০ভোটে নৌকার বিজয়

এম,নুরুল কাদের, মহেশখালী কক্সবাজার থেকে।

কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়ায় শান্তিপূর্ণভাবে বহুল আলোচিত মহেশখালী উপজেলার শাপলাপুর ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ সকাল ৯ টা থেকে বিকাল ৫ টায় ভোট গ্রহণ শেষ হয়। পূর্ব অনুমান মত ভোটের দিনও তিন প্রার্থীর পক্ষে ভোটারদের ব্যাপক সাড়া দেখা গেছে। সাড়া পাওয়া এ তিন প্রার্থী হলেন ক্ষমতাসীনদলের মনোনিত প্রার্থী আব্দুল খালেক চৌধুরী নৌকা প্রতিক ৪২৩০ভোট। তার নিকটতম প্রার্থী দিদারুল ইসলাম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪হাজার ১৮৯ভোট, সালাউদ্দিন হেলালী কমল অানারস প্রতিক পেয়েছেন ৪০১৭ভোট। এছাড়াও ইউপি মেম্বার পদে ১ নম্বর ওয়ার্ডে দিল মোহাম্মদ ( টিউবওয়েল), ২নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আব্দুস সালাম (মোরগ), ৩ নম্বর ওয়ার্ডে সলিমুল্লাহ (ক্রিকেট ব্যাট), ৪নম্বর ওয়ার্ডে ফরিদুল আলম (ফুটবল), ৫নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শফিউল আলম (বৈদ্যুতিক পাখা), ৬ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দীন (বৈদ্যুতিক পাখা), ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান মেম্বার ফরিদুল আলম (বৈদ্যুতিক পাখা), ৮নম্বর ওয়ার্ডে আনু মিয়া (টিউবওয়েল), ৯ নম্বরওয়ার্ডে আমির হামজা কালু (আপেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী আসনে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে দিলরুবা বেগম দিল (তালগাছ), ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে শাহিন সোলতানা মিনা (বই),৭,৮ ও ৯নম্বর ওয়ার্ডে হাজেরা খাতুন (বই) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

১২ডিসেম্বর অনুষ্টিত মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে শাপলাপুর ইউনিয়নের নির্বাচন কর্মকর্তা ও শাপলাপুর ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা জুলকার নাঈম আনুষ্ঠানিক ভাবে বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করেন। জেলায় শুধুমাত্র একটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন হওয়ায় সবার কৌতুহল বৃহস্পতিবারের শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিকে ছিল।

আলোচিত এ নির্বাচনে ভোটারদের ব্যাপক সাড়া দেখা গেছে। সকাল হওয়ার সাথে সাথে বিপুল ভোটার ভোট কেন্দ্রে সমবেত হন। তারা দির্ঘক্ষণ সারিতে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন নারী ও পুরুষরা। এতে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেন প্রশাসন। এ জন্য বিপুল সংখ্যাক পুলিশ র্যাব, বিজিবি সদস্য মোতায়েন করা হয়। তাঁদের পরিচালনায় ছিলেন একজন জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন অতিরিক্ত পুলিশ সুপার। বিকাল ৫ টায় ভোট গ্রহন শেষে হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.