প্রেস বিজ্ঞপ্তিঃ
গতকাল ১২ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১ এর কক্সবাজার জেলা সম্মেলন ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে সকাল ১০ ঘটিকায় এক বর্ণাঢ্য র্যালি শহীদ দৌলত ময়দান থেকে শুরু করে শহীদ মিনার ঘুরে পুনরায় দৌলত ময়দানে এসে র্যালি শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন সাংসদ আশেক উল্লাহ রফিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কমরেড গিয়াস উদ্দিন ও অধ্যাপক হাশেম উদ্দিন।

জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রধান বক্তা কার্যকরি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম আইজিপি (অব:) ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১ কেন্দ্রীয় কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব।
সম্মেলনের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল আলম শহীদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী,
সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রামু কক্সবাজার সদর আসনের মাননীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল। সম্মেলনে উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর কক্সবাজার জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলী ও অনুষ্টান সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড গিয়াস উদ্দিন। পবিত্র কোরান তেওলাওয়াত করেন আবদুল্লাহ আল-মামুন, গীতা পাঠ করেন অধ্যাপক উজ্জল দেব, ত্রিপীটক পাঠ করেন বাবু রবীন্দ্র বিজয় বডুয়া। সম্মেলন ও সমাবেশের আহবায়ক অধ্যাপক হাশেম উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে বক্তব্য রাখেন সাবেক আই.জি.পি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম, সাবেক রাষ্ট্রদৃত বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল আলম শহীদ, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব, কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম পাটোয়ারী, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক বেদারুল আলম চৌধুরী, সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাননীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল, মাননীয় সাংসদ আশেক উলাহ রফিক, এতে আরও বক্তব্য রাখেন এডিসি (শিক্ষা) মো: আমিন আল-পারভেজ, এ এসপি সার্কেল মো: আদিব, সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, আলোচনায় প্রধান বক্তা বলেন, “সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সদস্যরা হলো এ যুগের মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে ফোরামের সকল সদস্যকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।” সাংসদ সাইমুম সরওয়ার কমল তার বক্তব্যে উলেখ করেন, “বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন যজ্ঞকে আরো বেগবান ও উন্নত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার সরকারকে বার বার সমর্থন প্রদানের আহবান জানান।” সম্মেলন ও নাগরিক সমাবেশে জেলা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইফতেখার উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এ.কে এম মনছুরুল হক, সহ-সাধারণ সম্পাদক মো: সোলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এড. মো: ইসলাম, গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক উজ্জল দেব, সমাজসেবা বিষয়ক সম্পাদক সমীর পাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী এস সনজু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাকি এ কাউসার, যুব বিষয়ক সম্পাদক ওসমান গনি, নির্বাহী সদস্য যথাক্রমে- এড. আবদুর রহিম, মাশরুর উজ জামান, এড. আবু ছৈয়দ, এড. নজরুল ইসলাম খান, অধ্যাপক আসাদুল ইসলাম, ডা. অমর কান্তি শীল, রবীন্দ্র বিজয় বডুয়া, তারেকুর রহমান, সুজা উদ্দিন, সামরান, রামু উপজেলা সভাপতি আমির হোসেন হেলালী ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান, টেকনাফ উপজেলা সভাপতি আবছার সোহেল, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: আইয়ুব, সদর উপজেলা নির্বাহী সদস্য খাইরুল আমিন চৌধুরী, উজ্জল সেন, মো: নুরুল আলম, ইঞ্জিনিয়ার নেচার উদ্দিন, কক্সবাজার সরকারী কলেজ শাখা সভাপতি আরমানুল ইসলাম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, পলিটেকনিক সভাপতি তামজিদ কায়সার চৌধুরী, সাধারণ সম্পাদক মো: আজম প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.