নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজার সদরের শিল্পনগরী ইসলামপুরে অবস্থিত একমাত্র দ্বীনি শ্কিসাপ্রতিষ্ঠান ইসলামিয়া দাখিল মাদ্রাসাকে আলিম শ্রেনীতে উন্নিত করণের দাবীতে বিশাল মানববন্ধন করেছে এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীরা।
রোববার (২৪ নভেম্বর) বেলা ১ টার দিকে মাদ্রাসার মাঠে অনিষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রবীণ আ’লীগ নেতা হাজ্বী আবু জাফর, সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খাঁন, সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি ওসমান গনি।
শিক্ষক নুরুল করিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা প্রাচীন এই প্রতিষ্ঠানকে আলিম শ্রেনীতে উন্নীত করতে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তারা বলেন, বেশ কয়েকবার আলিমের উন্নতি করণের কার্যক্রম শুরু করলে কতিপয় কিছু লোক বার বার বাধাগ্রস্ত করে। যার কারনে ইউনিয়নের হাজার হাজার আলিম পড়ুয়া শিক্ষার্থী কক্সবাজার জেলার বাহিরে গিয়ে লেখাপড়া করতে হচ্ছে।
যার কারণে একদিকে যেমন শিক্ষার্থীদের আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে তেমনি লেখাপড়ার বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান, দীর্ঘ ৪২ বছর পর হলেও এই প্রতিষ্ঠানটি দাখিল থেকে আলিমে উন্নতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা আরো বলেন, আগামী ১ মাসের মধ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ আলিম ক্লাসের কার্যক্রম শুরু না করলে বৃহত্তম আন্দোলন ঘোষণা করা হবে।
১৯৭৭ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়ে ৪২ বছর পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানটি আলিম পর্যায়ে উন্নতি করণ না হওয়ায় অতিসত্বর আলিম ক্লাস খোলার জোর দাবী জানান।বক্তাদের দাবীর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মৌলানা নজিব আহমদ।
মানববন্ধনে অংশ গ্রহণ করেন -সাবেক চেয়ারম্যান মাষ্টার আবদুল কাদের, লবন মিল সমবায় সমিতির সভাপতি শামশুল আলম আজাদ, স্থানীয় ৮নং ওয়ার্ডের মেম্বার নাছির উদ্দীন কায়সার, ৯নং ওয়ার্ডের মেম্বার কবির আহমদ, ব্যবসায়ী আকতার আহমদ হাওলাদার, আবু সাদাত মোহাম্মদ সায়েম, আবদু রহমান, মোহাম্মদ ফরহাদ, হেলাল উদ্দীন, আবু তাহের, আয়োজক কমিটির সদস্য কায়েস, খোকা, তুহিন, তারেক। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.