নিজস্ব প্রতিবেদকঃ
জালালের ইয়াবা ব্যবসা শুরু হয় অষ্টম শ্রেণী পড়াকালীন থেকে ২০১৬ সালের প্রথম দিকে সে ইয়াবা ব্যবসায়ী নাম লিখিয়ে আজ অব্দি বীরদর্পে ব্যবসা চালিয়ে আসছে।
প্রশাসনের চোখে ধুলো দিয়ে মরন নেশা ইয়াবার ব্যবসা পুরোদমে ছড়িয়ে দিয়েছে দেশের বিভিন্ন জায়গায়। এইভাবে ইয়াবা ডনদের সাথে পরিচয় হওয়ার সুবাদে তার ব্যবসা দিন দিন বেড়ে যায়। এতেই তার কপাল খুলতে থাকে বলে যায় আঙ্গুল ফুলে কলাগাছ।
এই জালাল কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাংয়ের জালালের খুটির জোর কোথায়। ২০১৬ সাল থেকে ২০১৭ চট্টগ্রামের দুইবার ইয়াবাসহ গ্রেফতার হওয়ার পরও বীরদর্পে জামিনে বেরিয়ে এসেছে। এখন নিজ এলাকায় মাদক নেশা ইয়াবার কারবার চালিয়ে যাচ্ছে।
সূত্রে জানা যায় জোরারগঞ্জ থানায় ৫ এপ্রিল ২০১৬ সালে প্রথম ইয়াবাসহ গ্রেপ্তার হয় ইয়াবা ডন জালাল, যার মামলা নম্বর জিআর ১০২/ ১৬ শিশু ৭৬/১৬। জালাল বয়সে শিশু হলেও কাজ করে বড়দের চাইতে ভয়ানক। ২০১৬ সালের মামলা থেকে বীরদর্পে জামিন নিয়ে আবারো ৮ ফেব্রুয়ারি ২০১৭ সালে চট্টগ্রামের সদরঘাট থানায় আবারো বিপুল পরিমাণ মরণ নেশা ইয়াবা সহ আটক হয়। যার মামলা নম্বর জি আর ৩৪/১৭ শিশু ৭৩/ ১৭।
গোপন সূত্রে জানা যায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত রোহিঙ্গা আলমের মায়ানমার থেকে নিয়ে আসা প্রায় কয়েক কোটি টাকার ইয়াবা এই জালালের হাতে জমা রাখে। রোহিঙ্গা আলম বন্দুকযুদ্ধে নিহত হলে ইয়াবা ডন জালাল ঐ ইয়াবা দেশর বিভিন্ন জায়গায় পাচার করে।
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বড় লেচুয়াপ্রাংয়ের এলাকার আবুল হোসেনের পুত্র জালাল উদ্দিন কয়েক বছরের ব্যবধানে লাখপতি বনে যান।
কক্সবাজার টেকনাফে ইয়াবা রাজত্বে দিন দিন বেড়েই চলেছে, জালালের সাথে তার মামা মোবারক থাকায় জালালের শক্তি দ্বিগুণ হয়। এই মামা ভাগিনার ইয়াবা রাজত্ব নিয়ে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দরখাস্ত প্রেরণ হলেও এখনো কোন প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন ৬নং নম্বর ওয়ার্ডের বড় লেচুয়াপ্রাং গ্রামের জামাল উদ্দিন ও তার মামা মোবারক পিতা মৃত আবুল হোসন বি জি বি এলাকা হ্নীলা টেকনাফ এলাকার ইয়াবার গডফাদার হিসেবে পরিচিতি লাভ করেছে।
এদিকে একটি লিখিত অভিযোগে বলা হয় এই মামা ভাগিনা বর্তমান সরকার মাদক সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা বাস্তবায়ন করলেও বিন্দুমাত্র তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে না এই আইন।
তাদের কেউ কিছু বললে তাকে জীবনে মেরে ফেলার হুমকি দিয়ে মুখ বন্ধ রাখে।
ইয়াবা গডফাদার জালালের বাবা আবুল হোসেন প্রকাশ আবু ছিল একজন লাকড়ি বিক্রেতা। লাকড়ি বিক্রি করে বিগত দিনে কোন রকম সংসার চালাত।কিন্তু তার পুত্র জালাল ইয়াবা ব্যবসার খাতায় নাম লিখিয়ে তাদের জীবনযাত্রার মান দিন দিন পরিবর্তন হতে থাকে।
ইয়াবা ডন জালাল স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াকালীন অবস্থায় ইয়াবা ব্যবসার সাথে যুক্ত হয় বলে জানান সে নিজেই । তৎকালীন ছাত্র সেজে স্কুল ব্যাগে ভর্তি করে বড় বড় চালান ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় পাচার করত।
২০১৬ সালে চট্টগ্রামের জোরারগঞ্জ থানা ডিবি পুলিশের হাতে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার হয়।
ডিবি পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠায়। জামিনে বের হয়ে ২০১৭ সালে আবারো চট্টগ্রামে সদরঘাট থানায় পুলিশের হাতে গ্যাস সিলিন্ডারে ভর্তি বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার হন।
জালালের সাথে ইয়াবা ব্যবসায় সহযোগিতা করছে জাফর পিতা আলী আহমদ সাং সেন্টমার্টিন দক্ষিণ পাড়া, তার মা সারা খাতুন, ও খালা রহিমা খাতুন,
তারা ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা পাচার করছে বলে সুত্র জানায়। তাদের গ্রেপ্তার করলে ইয়াবা বেচাকেনার সব তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এসব অপরাধীরা অতি কৌশলী হওয়ায় থানা পুলিশ এখনো নাগাল পায়নি জালাল উদ্দিন ও তার মামা মোবারকের।
অবৈধ টাকার প্রভাব খাটিয়ে নিজ এলাকার অসহায় মানুষের বসতভিটা ও চাষের জমি জবর দখলের অভিযোগ রয়েছে ইয়াবা ডন জালাল এর বিরুদ্ধে।
অভিযুক্ত জালাল বলেন, আমি বন্ধুদের পাল্লায় পড়ে আগে ইয়াবা ব্যবসা করতাম, তবে এখন ইয়াবার সাথে জড়িত নাই।
জানতে চাইলে টেকনাফ থানার ওসি (তদন্ত) বলেন, তার সম্পর্কে জানা নেই, খোঁজ খবর নিচ্ছি, কোন ইয়াবা ব্যবসায়ীর ঠিকানা টেকনাফে হতে পারে না।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.