চকরিয়ায় মাদক মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার

 

এম.মনছুর আলম,চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ফরিদুল আলম (৩০) নামের মাদক মামলার সাজা পরোয়ানাভুক্ত এক পালাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চকরিয়া হাসপাতাল সড়ক থেকে পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামী ফরিদুল আলম চকরিয়া পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের চিরিংগা সোসাইটি পাড়া এলাকার মৃত সালেহ উদ্দিনের ছেলে।
অভিযানে নেতৃত্বে দেয়া চকরিয়া থানার (এএসআই) আকবর মিয়া বলেন, চকরিয়া পৌর শহরের হাসপাতাল সড়কে সাজাপ্রাপ্ত এক পালাতক আসামী অবস্থান করার গোপন সংবাদ পায় থানা পুলিশ। থানার ওসি মোঃ হাবিবুর রহমানের নির্দেশে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আদালতের সাজা পরোয়ানাভুক্ত মাদক মামলার জি আর-২২৫/১৭ এর আসামী ফরিদুল আলমকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে পূর্বের একটি মাদকের মামলায় আদালতের সাজা পরোয়ানা জারি করে। তার বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারী পরোয়ানা হওয়ার পর থেকে সে এলাকা ছেড়ে পালাতক ছিল।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, চকরিয়া পৌরশহরে পুলিশের একটি টীম অভিযান চালিয়ে মাদক মামলার সাজা পরোয়ানাভুক্ত এক পালাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.