প্রেস বিজ্ঞপ্তিঃ
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মরিচ্যাচর গ্রামের শাহ বদর আউলিয়া (রঃ) হেফজখানা ও এতিমখানা নতুন ভবনের কাজের উদ্বোধন করা হয়েছে।
২২ই নভেম্বর (শুক্রবার) দুপুরে মরিচ্যাচর এলাকায় শাহ বদর আউলিয়ার (রঃ) হেফজখানা ও এতিমখানা কাজের শুভ উদ্বোধন করেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী এম এ কালাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মোহাম্মদ নেজাম উদ্দিন, গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আয়ুব সিকদার, রামু মর্ডান ডায়গনস্টিক সেন্টার এর পরিচালক মোহাম্মদ গোলাম মওলা, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ৩ ওয়ার্ডে সদস্য আবদু জব্বর, সমাজ কমিটির সভাপতি মোঃ ইউনুস, এলাকার মুরব্বী কবির আহমদ,সমাজ সেবক নুর আহমদ, সমাজ সেবক আবুল কালাম,সমাজ সর্দার,বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ সওদাগর মহিউদ্দিন, কবির আহমদ, মোঃ নাজের, মোঃ ফোরকান, খাইরুল ইসলাম, মোঃ জাহেদ প্রমুখ। উল্লেখ্য এলাকার ইন্জিনিয়ার নুরুল হাকিম এর ছোট ছেলে সাংবাদিক নেজাম উদ্দিন ২০১৪ সালে প্রতিষ্টানটি নিজ অর্থায়নে প্রতিষ্ঠা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.