কক্সবাজার পিপির সাথে সিবিআইইউ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ পরিবারের সৌজন্য সাক্ষাৎ

প্রেস বিজ্ঞপ্তিঃ  

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, কক্সবাজার ইন্টারন্যাশনাল শাখা পরিবার ১৯ই নভেম্বর  দুপুরে কক্সবাজার দায়রা আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদ উদ্দীন ও এপিপিগণের এর সাথে পিপির কার্যালয়ে সৌজন্য সাক্ষাত, গুরুত্বপূর্ণ নির্দেশনা গ্রহণ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ,কক্সবাজার ইন্টান্যাশনাল শাখার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোয়াজ্জম মোরশেদ জিনান, সাধারন সম্পাদক রাজীবুল হক চৌধুরী , সহ সভাপতি মাহিব উল্লাহ, এজাজ উল্লাহ ও আরিফুল হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুর রহমানও নাজমুন মাহি, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও ইয়াছিন আরফাত, দপ্তর সম্পাদক শেফায়েত উল্লাহ, প্রচার সম্পাদক শহিদুল্লাহ কায়সার , অর্থ সম্পাদক মেহেদী হাসান রিয়াদ ও অন্যান্য নেতৃবৃন্দ ।

উক্ত সাক্ষাতে সভাপতি মোয়াজ্জম মোর্শেদ জিনান সংগঠনের নানা কর্মকান্ড ও পরিকল্পনার কথা তুলে ধরেন। বিজ্ঞ পিপি মহোদয় সমাজের সব পর্যায়ের মানুষের কাছে বঙ্গবন্ধুর আদর্শ, সাংবিধানিক অধিকার- দায়িত্ব ও আইনি সচেতনতা বৃদ্ধির জন্য জোরালোভাবে কাজ করার পরামর্শ দেন। আইনি সচেতনতা বাড়লে জনগণ নিজ অধিকার ও কর্তব্য সম্পর্কে আরো বেশি জানবে এবং দেশ এগিয়ে যাবে, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে । তাই একযোগে ও ঐক্যবদ্ধ সংগঠনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মনে করেন। এ সময় তিনি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদকে আদর্শিক ও আইনি কর্মসূচিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ এর পাশে থাকার ঘোষণা দেন।

বিজ্ঞ পিপি ও এপিপিগণের সাথে সাক্ষাৎ শেষে সভাপতি মোয়াজ্জম মোর্শেদ জিনান ও সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী
“আইন ই শক্তি,আইন ই মুক্তি”- এই স্লোগানকে সামনে রেখে
বঙ্গবন্ধুর দেয়া সংবিধানের অধিকার ও দায়িত্ব, আইনী সচেতনতা সমাজের সর্বস্তরে পৌঁছে দিয়ে “আইনের শাষন” গতিশীল ও বেগবান করতে আইনের ছাত্র ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে আহবান জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.