২২৮ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ প্রথমবারের মত নারী বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাছাই পর্বে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে অলআউট করতে সমর্থ হয়েছে রোমানারা। তবে এর আগে বাংলাদেশকে ২২৮ রানের বড় লক্ষ্যই দিয়েছে দলটি।
২২৮ রানে লক্ষে ব্যাট করতে নেমে রিতিমত ব্যাটিং বিপরজয়ে পড়েছে বাংলাদেশ নারী দল। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৩৮ রান।
বুধবার কলম্বোর পি সারা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান। দুই ওপেনার আয়শা জাফর ও নাহিদা খানের ব্যাটে দারুণ সূচনা পায় তারা। ৭৬ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন এ দুই ব্যাটসম্যান। ভয়ংকর হয়ে ওঠা এ জুটি ভাঙ্গেন খাদিজা তুল কুবরা।
এরপরই দারুণভাবে খেলায় ফিরে আসে বাংলাদেশ। দ্রুত তিনটি উইকেট ফেলে দারুণ চাপ সৃষ্টি করে রোমানাবাহিনী। তবে চতুর্থ উইকেটে ৬৯ রানের জুটি গড়ে দলের চাপ সামলে নেন নাইন আবিদি ও রাবিয়া শাহ। ফলে বড় সংগ্রহের পথেই এগিয়ে যাচ্ছিল তারা। তবে শেষ দিকে বোলারদের দারুণ বোলিংয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২২৭ রানের বড় সংগ্রহই করে দলটি।
বাংলাদেশের পক্ষে ৪০ রানে ৩টি উইকেট নেন রোমানা আহমেদ। এছাড়া খাদিজা ও সালমা ২টি করে উইকেট নেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.