রামু উপজেলা ইউএনও এর হস্তক্ষেপ কচ্ছপিয়াতে দিতে হবেনা রশিদ বিহীন টোল!

নিজস্ব প্রতিবেদকঃ

বেশ কিছুদিন ধরে কচ্ছপিয়া ইউনিয়নে রশিদ বিহীন টোল আদায় করে আসছিল এলাকার কিছু চাঁদাবাজ। রশিদ বিহীন টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ করলো রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। এ নিয়ে এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, সাধারন জনগন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সর্বমহল রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা পঞ্চমুখ, তারা মনে করছেন এমন সরকারি কর্মকর্তা যদি সব জায়গায় হয় তাহলে চাঁদাবাজি সন্ত্রাসী রাহাজানি সমাজের অন্যায় অচিরেই বন্ধ হবে। সম্প্রতি রামু উপজেলা কচ্ছপিয়া ইউনিয়নের রশিদ বিহীন টোল আদায় বন্ধ করায় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমাকে কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারণ ব্যবসায়ী।

পণ্য উৎপাদনকারী  সাধারণ জনগণ  বাজার ব্যবসায়ী অভিযোগের ভিত্তিতে সম্প্রতি কক্সবাজারের বেশ কয়েকটি স্থানীয় পত্রিকায় কচ্ছপিয়ার রশিদ বিহীন টোল আদায়কে কেন্দ্র করে সংবাদ প্রকাশিত হয় এটি রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রণয় চাকমার  নজরে আসলে তাৎক্ষণিক স্থানীয় গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের দুই চেয়ারম্যান কে টেলিফোনে রশিদ বিহীন টোল আদায় না করার নির্দেশ দেন।

গত ১২ ই নভেম্বর রশিদ বিহীন টোল আদায়ের জন্য কাঁচা বাজার লোড করা যত গাড়ি আটকে রাখা হয়েছিল তা ছেড়ে দিতে বাধ্য হন পুলিশের হস্তক্ষেপে।

এদিকে  টোল আদায়কারীরা জোরপূর্বক রশিদ বিহীন বাজার হাসিল বলে চাঁদা দাবি করলে রাতে তাৎক্ষণিক রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমাকে ক্ষুদ্র কাঁচাবাজার ব্যবসায়ীরা টেলিফোনে  জানালে তিনি রাতে স্থানীয় পুলিশের  মাধ্যমে সুরাহা করেন।

এবং প্রকার চাঁদা ছাড়া কাঁচা বাজার  লোড করা গাড়ি ছেড়ে দেয়া হয় কাঁচা বাজার ব্যবসায়ী ফোরকান জানান।
তিনি বলেন আমি ও যত কাঁচাবাজার ব্যবসায়ী আছে  গর্জনিয়া ইউনিয়নের সাধারণ জনগণ রামু উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে চির কৃতজ্ঞ।

এদিকে শ্রমিক নেতা সরওয়ার কামাল জানান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে আমরা আজ সাধারণ জনগণ ক্ষুদ্র ব্যবসায়ী কাঁচা বাজার ব্যবসায়ী হয়রানির হাত থেকে রক্ষা পেলাম যদি কাল রাতে এমন পদক্ষেপ তিনি না নিতেন তাহলে এই চাঁদাবাজি অব্যাহত থাকত আমি সাধারণ ব্যবসায়ী ও পণ্য উৎপাদনকারী পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা জানান আমি আমার দায়িত্ব পালন করেছি। যেখানে অনিয়ম সেখানে আমি থাকবো, রাত যতই হোক সাধারণ জনগণের সেবা দিতে প্রস্তুত। আমি চাই সাধারণ জনগণ কোন প্রকার হয়রানি ছাড়া তাদের জীবনযাপন করুক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.