বাইশারীতে বর্নাঢ্য আয়োজনে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বর্নাঢ্য আয়োজনে ইউনিয়ন যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১১ নভেম্বর সোমবার বিকাল ৪ টার সময় বাইশারী বাজারের ত্রিমোহনী চত্বরে যুবলীগ সভাপতি মোঃ,আবুল কালামের সভাপতিত্বে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। যুবলীগ সাধারন সম্পাদক মোঃ,নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য ও বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ,আলম কোম্পানি। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।

বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বাইশারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ,সহসভাপতি মোঃ,নুরুচ্ছফা, যুবলীগ যুগ্ন সাধারন সম্পাদক মোঃ,ইউনুস বান্টু, ক্রীড়া সম্পাদক একরামুল হক রাজু, কৃষকলীগ সভাপতি মোঃ,আবু জাফর, সেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুল হোসেন, সাধারন সম্পাদক মোহাম্মদ উল্লাহ । এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের ৯ ওয়ার্ডের যুবলীগ সভাপতি, সাধারন সম্পাদক সহ আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীরা। অনুষ্ঠান শেষে কেক কেটে ও মিষ্ট বিতরন করে উপস্থিতিদের মাঝে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.