আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের রেজুমুখ বিজিবির টহলরত সদস্যকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি করেছে। এতে দুই বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তারা হলো- সৈনিক ফরিদ উদ্দিন (২৪) ও সৈনিক মৃত্যুঞ্জয় (২৩)। কক্সবাজার বিজিবির রিজিয়ন কমান্ডার সাজেদুর রহমান বলেন, ‘টহলের সময় মাদক বিক্রেতারা গুলি চালালে দুজন গুলিবিদ্ধ হন। পরে ফরিদ উদ্দিনকে সিএমএইচে ও মৃত্যুঞ্জয়কে রামু সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।’ সাজেদুর রহমান জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের সীমান্তের রেজুমুখ ৪০ পরিবার রাবার বাগান এলাকায় ৩৪ বিজিবির সদস্যরা টহল দেওয়ার সময় থোয়াইংগা পাড়ায় মাদক বিক্রেতারা অতর্কিত ভাবে গুলি চালায়। এসময় তাদের গুলিতে দুই বিজিবি সদস্য গুলিবিদ্ধ হন। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.