নিজস্ব প্রতিবেদক:
বাংলাভিশনের স্টাফ রিপোর্ট মোরশেদুর রহমান খোকনের মোবাইল সেট অবশেষে রামুর খুনিয়া পালং থেকে উদ্ধার হয়েছে। কম সময়ের মধ্যে উদ্ধার করে দেয়ায় তিনি কৃতজ্ঞ জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের কাছে। শহরের আদালত পাড়ার কেন্দ্রীয় মসজিদ সড়ক থেকে পকেটমারের দল কতৃক চুরি হয়ে যাওয়ার ১০ দিন পর সখের এই মোবাইল সেটটি উদ্ধার করে হস্তান্তর করছেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন। ১১ নভেম্বর সকালে কক্সবাজার প্রেসক্লাবে হস্তান্তর অনুষ্টানে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিকগন, এডিসি সরওয়ার আলম,এএসপি বাবুল চন্দ্র বনিক,কক্সবাজার সদর থানার ওসি মোঃ শাহাজাহান কবির। উদ্ধারের নায়ক ডিবি’র অফিসার মানস বড়ুয়া,খুনিয়া পালং ইউনিয়নের সফল চেয়ারম্যান আব্দুল মাবুদ।
| |
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.