আনিস নাঈমুল হক।
রামু সরকারি কলেজে আন্তঃ ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
উক্ত খেলায় ২১টি দল অংশগ্রহন করেছিলো। ১১ই নভেম্বর (সোমবার) সকাল ১১টায় রামু সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্টিত হয়।

উক্ত খেলায় ডিগ্রী ৩য় বর্ষ ও ব্যবসায় শিক্ষা বিভাগ ইন্টার ২য় বর্ষের তীব্র প্রতিযোগিতামূলক খেলা অনুষ্টিত হয়।
প্রতিযোগিতাপূর্ণ খেলায় ব্যবসায় শিক্ষা বিভাগকে ০৪-০২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ডিগ্রী ৩য় বর্ষ।
রামু সরকারী কলেজের অধ্যক্ষ আবদুল হকের সভাপতিত্বে, ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, কক্সবাজার -০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) চাইথোইহ্লা চৌধুরি।
খেলায় আরও উপস্থিত ছিলেন, রামু কলেজের অধ্যাপক, শিক্ষার্থীরা, রামু কলেজ ও রামু উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ ও উৎসুক জনতা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.