ঈদগড়ের প্রবাসীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম

 

মাসেদুল হক আরমান,
কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ের প্রবাসীদের ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখার, সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম।
স্ব-পরিবারে পবিত্র ওমরা হজ্ব পালন করতে গেলে সোমবার স্থানীয় সময়
রাত ১০টায় জেদ্দা শহরে অবস্থিত (চৈক ইয়ামোন) মার্কেট এ বিশিষ্ট সমাজ সেবক
আলহাজ্ব শামশুল আলম এর ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অনুষ্টিত হয়।

এসময়- ফুলেল শুভেচ্ছা বিনিময়ে
বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শামশুল আলম কক্সবাজার জেলার সকল প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন
কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখার, সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলামের কাছে। শুভেচ্ছা সময়ে  সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম বলেন, আমি যতদিন কক্সবাজারে কর্মরত থাকবো, আপনাদের যে কোন অভিযোগ কিংবা 

বৈধকাজে আমি ও কক্সবাজার জেলা পুলিশ পাশে এখনো আছে এবং আগামীতেও থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.