রোহিঙ্গা আব্দুল হামিদের কারণে ঈদগড় জুমপাড়া সড়কের বেহাল দশা

 

মাসেদুল হক আরমান,
কক্সবাজার রামুর ঈদগড় জুমপাড়ায় রোহিঙ্গা আব্দুল হামিদ আলিশান বাড়ি নির্মানের জন্য ইট নিয়ে যাওয়ায় বর্তমানে জুমপাড়া সড়কের বেহাল দশা দেখা দিয়েছে। কোনভাবেই টমটম,অটোরিক্সাসহ ছোট যানবাহন চলাচল করতে পারছেন না এমন অভিযোগ চালকদের। কাচা সড়কটির বর্তমানে প্রায় জায়গায় গর্ত দেখা দিয়েছে। ভারি যানবাহন চলাচলের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। আর এ অবস্থার জন্য দায়ী করছেন এলাকাবাসী রোহিঙ্গা আব্দুল হামিদকে। সে তার বাড়ি নির্মানের জন্য ইট, সিমেন্ট,কংকর সহ যাবতীয় মালামাল নিয়ে যাওযার ফলে রাস্তার নাজুক অবস্থা হয়েছে। ফলে দারুন ভাবে কষ্ট পাচ্ছে এলাকাবাসী। বর্তমানে সড়কটিতে টমটম, অটোরিক্সা চলাচল করতে না পারায় নানা ভোগান্তি দেখা দিয়েছে। রোগি থেকে শুরু করে এলাকায় উৎপাদিত ফসলাদি আনা নেওয়া করতে পারছেন না এলাকার লোকজন। মায়ানমার থেকে আসা আব্দুল হামিদ এলাকার জনগণের চলাচলের কথা চিন্তা না করে তার সুবিধার কথা ভেবে প্রতিনিয়ত মালামাল নিয়ে যাচ্ছে। অনেকেই জনতে চান রোহিঙ্গা আব্দুল হামিদের খুটির জোর কোথায়। তার এত সাহস কি করে হয়। এলাকার কিছু প্রভাবশালী ব্যাক্তি গণের সাথে তার সু-সর্ম্পক রয়েছে তা অনুসন্ধানে জানা যায়। অনুসন্ধান নিয়ে ধারাবাহিক প্রতিবেদন লিখা হবে পর্যায়ক্রমে। কে বা কারা নানা ভাবে জড়িত তা ইতিমধ্যে গোপন সংবাদে জানা যায়। রোহিঙ্গা আব্দুল হামিদ আডালে থেকে স্থানীয় কয়েকজন ব্যক্তিকে টাকা দিয়ে ম্যানেজ করে সব কিছু সামাল দিয়ে যাচ্ছে তা অনুসন্ধানে বের হয়ে আসছে। অনেকেই নানা ভাবে ফায়দা লুঠে নিচ্ছে। একজন রোহিঙ্গার কি করে এত কিছু সম্ভব তা ভাবতে পারছেন না স্থানীয়রা। অনেকেই বলছেন যেখানে মধু, সেখানে পিপড়া। জানা যায়,রোহিঙ্গা আব্দুল হামিদ বাংলাদেশি নাগরিকও হয়েছেন ইতিমধ্যে। তাই বর্তমানে সে কোন কিছুকে তোয়াক্কা করছেননা। সরকারী জমিও দখলে নিয়েছে সে। যা তদন্তে বেরিয়ে এসেছে। এখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার মনে করছেন এলাকার সচেতন মহল। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান,শুনেছি,রোহিঙ্গা আব্দুল হামিদ রাস্তার বেহাল দশা করেছে। তা আমি তদন্ত পূর্বক ব্যবস্থা নেব। এলাকাবাসী এ ব্যাপারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। এ ব্যাপারে রোহিঙ্গা আব্দুল হামিদের স্ত্রী নাসিমা জানান,রাস্তা নষ্ট হওয়ায় রাস্তায় আমরা বালি দিয়েছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.