নিজস্ব প্রতিবেদক
মহেশখালীর মাতারবাড়ীতে চেয়ারম্যানের সহায়তায় সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, মাতারবাড়ী মজিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ কামাল হোছাইন তার ছেলে রুহুল বয়ান সাগরকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেন ১ লা জানুয়ারী / ২০১১ সালে। জনবল কাঠামো মোতাবেক বেতন কোড ১১ প্রাপ্য হলেও অনিয়মের মাধ্যমে দীর্ঘ নয়টি বছর আত্মসাত করে যাচ্ছেন সরকারি তিন লক্ষ্যাধিক টাকা।
অতিরিক্ত বেতন ভাতা উত্তোলনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহেশখালী ও সভাপতি মজিদিয়া মাদ্রাসা’ মোঃ জামিরুল ইসলাম অবগত হলে ১০ মাস পর্যন্ত স্থগিত করেন রুহুল বয়ান সাগরের বেতন।
সরকারি আত্মসাতকৃত টাকা ফেরত প্রদান ও বেতন কোড সংশোধন করার নির্দেশ দিলেও কৌশলে অধ্যক্ষ কামাল কালক্ষেপন করেন। এরইমধ্যে কমিটির মেয়াদ শেষ হলে নিয়মিত কমিটি গঠনের ব্যবস্থা না নিয়ে গোপনে শুরু করেন এডহক কমিটির কাজ।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড/প্রশা/৩২৬১৯১০৬৩৫৬১/১৮২৫৯/নথি নং-২৯, তারিখঃ ২১ এপ্রিল/১৯ মূলে এডহক কমিটি গঠনের অনুমতি প্রাপ্ত হন। নিজের দুর্নীতি অনিয়ম আড়াল করতে মাতারবাড়ীর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহকে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি করে নেন।
গত ১৬জুন/১৯ ইং তারিখের মাদ্রাসা শিক্ষা বোর্ড/প্রশা/৩৩১১৯১০৬৩৫৬১/১৯১৫১/ নথি নং-২৯ পত্রমূলে পরবর্তী ছয়মাসের জন্য এডহক কমিটির …

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.