প্রেসবিজ্ঞপ্তি
আজ ১৭ অক্টোবর ২০১৯ তারিখ সকাল ১১ ঘটিকায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল অফিস ভবন নির্মাণ প্রকল্পের ৩য় পিআইসি সভা এবং ১২.০০ ঘটিকায় কক্সবাজার শহরস্থ ঐতিহ্যবাহী লালদিঘী, গোলদিঘী ও বাজারঘাটা পুকুর পুনর্বাসন সহ ভৌত সুযোগ-সুবিধার উন্নয়ন প্রকল্পের ২য় পিআইসি সভা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রকল্প পরিচালক প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন উপস্থিত সদস্যবৃন্দ এ অগ্রগতি সন্তোষ প্রকাশ করেন।
সভাপতি বলেন যে, আগামী ১৭ মার্চ ২০২০ তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে এ প্রকল্প ২টি উদ্বোধন করতে চাই। এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। উপস্থিত সদস্যবৃন্দ তার এ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রকল্প পরিচালক, কক্সবাজার গণপূর্ত বিভাগ সহ দায়িত্ব প্রাপ্ত সকল কে যথাসময়ে কাজ সমাপ্ত করার অনুরোধ জানান।
সভায় উপস্থিত ছিলেন নাহিদ মঞ্জুর আফরোজ, উপপ্রধান, ভৌত অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশন; গাজী নাসিমুর রেজা, তত্ত¡াবধায়ক প্রকৌশলী, গণপূর্ত সার্কেল, চট্টগ্রাম; মো: মোক্তার হোসেন দেওয়ান, তত্ত¡াবধায়ক প্রকৌশলী, চট্টগ্রাম গণপুর্ত সার্কেল-২; জনাব মোহাম্মদ কাউছার আলম, সিনিয়র সহকারী প্রধান, পরিকল্পপনা মন্ত্রণালয়ের এনইসি-একনেক ও সমন্বয় বিভাগ; মশিউর রহমান, উপ-পরিচালক, আইএমইডি; জহির উদ্দিন আহমদ, নির্বাহী প্রকৌশলী, কক্সবাজার গণপূর্ত বিভাগ; ডেজিচক্রবর্তী, সহকারী প্রধান, কার্যক্রম বিভাগ, পরিকল্পনা কমিশন, এস.এম.এ জাহিদ অপু, উপ-বিভাগীয় প্রকৌশলী, কক্সবাজার গণপূর্ত বিভাগ সহ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার গণপূর্ত বিভাগ এবং নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.