রামুর ইউ,এন,ও প্রণয় চাকমার কর্মতৎপরতায় জাল কাগজপত্রসহ নতুন ভোটার হতে আসা রোহিঙ্গা নাগরিক আটক

এস এম হুমায়ুন কবির,সিনিয়র স্টাফ রিপোর্টার।।

চলতি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে রামু উপজেলায় রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশী ভোটার হতে পারছে না। এতে বাধ সাধছেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। চলতি ভোটার হালনাগাদ কার্যক্রমে ছবি তোলার কার্যক্রম চলছে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। প্রতিটি ইউনিয়নে স্বয়ং ইউএনও উপস্হিত থাকছেন। পাশাপাশি প্রশাসনের প্রচুর জনবল নিবিড ভাবে পর্যবেক্ষন করছেন। ফলে সহসা সনাক্ত হচ্ছে জাল কাগজপত্র দিয়ে ভোটার হতে আসা রোহিঙ্গা। বিভিন্ন মেয়াদে সাজা সহ আর্থিক জরিমানা করছেন। উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার রোহিঙ্গা বিষয়ে কড়াকড়ি করার কারনে ইতোমধ্যে বেশ কয়েকজনের সাজা হওয়ার ফলে উপজেলাজুড়ে রোহিঙ্গা ও তাদের দালালদের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়ে।

জাতীয় গোয়েন্দা সংস্হার রামু প্রতিনিধি আবু হানিফ জানান, রোহিঙ্গা ভোটার হওয়ার রামুতে যে প্রবনতা রয়েছে ইউএনও প্রণয় চাকমা স্যারের আন্তরিকতার ফলে ইতোমধ্যে আমরা উল্লেখযোগ্য পরিমান জাল কাগজপত্র দিয়ে ভোটার হতে আসা রোহিঙ্গা শনাক্ত হয়েছে। ফলে এখন রোহিঙ্গারা রিতিমতো আতংকিত।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা জানান খুনিয়া পালং ইউনিয়নের পুর্ব ধেছুয়াপালং গ্রামের হোছন আহমদের পুত্র রাহমতুল আমিনকে অর্থদণ্ড দেওয়া হয়। ১৬ অক্টোবর বেলা ১২ টায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ দ্বারা মোতাবেক দশ হাজার টাকা জরিমানা করেন।

রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের স্বাক্ষর জাল করে ভূয়া জন্ম নিবন্ধন ভোটার হওয়ার চেষ্টার অভিযোগে রাহমতুল আমিন নামে এক যুবক কে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন বলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা।

জানাযায় খুনিয়াপালং ইউনিয়নে ভোটার হালনাগাদ কার্যক্রম চলাকালীন ওই যুবকের ভূয়া জন্ম নিবন্ধন দেখে জাল সনাক্ত করাহয়।

মরিচ্যা বাজারের পাবলিক মিডিয়া কম্পিউটারের দোকান থেকে সে জাল নিবন্ধন টি সংগ্রহ করে বলে রাহমতুল আমিন জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.