রামুর জোয়ারিয়ানালায় ক্যাসিনো খেলোয়াডের হামলায় ইউপি সদস্য ওসমান গুরুতর আহত।।এলাকায় উত্তেজনা

এস এম হুমায়ুন কবির,সিনিয়র স্টাফ রিপোর্টার।।

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নে ক্যাসিনো চলছে রাতদিন সমানতালে।এতে ক্যাসিনোয় অংশ নিয়ে অনেকে লাখ লাখ টাকা হারিয়ে এখন পথে বসেছে।এলাকার অপরাধ জগত নিয়ন্ত্রণ কারী আন্ডারগ্রাউন্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে ক্যাসিনো ব্যবসা চালালে ও প্রশাসন ছিল নির্বিকার।আবার অনেকে বলছেন ক্যাসিনোয় প্রশাসনের অনেকে ভাগ পেত নিয়মিত।১৫ অক্টোবর ক্যাসিনোয় বাঁধা দিতে গিয়ে জুয়াডিদের হামলায় গুরুতর আহত হন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ সদস্য ওসমান গনি।তার জীবন এখন মৃত্যুর সন্ধিক্ষনে।জেলাজুড়ে বিষয় টি টক অব দ্যা ডিস্ট্রিকে পরিনত হয়েছে।জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল সামসুদ্দিন প্রিন্স খবর পেয়ে আহত ওসমানগনি মেম্বার কে দেখতে হাসপাতালে ছুটে যান।এ সময় তিনি ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ দিকে আমাদের রামু প্রতিনিধি
আবুল কালাম আজাদ জানানঃ-
——————————————–
১৫ অক্টোবর রাত আনুমানিক ৯ঘটিকার সময় রামু উপজেলার জোয়ারিয়া নালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ উসমাণ গণি স্হানীয় ঘোনার পাড়ার কতিপয় চিহ্নিত জুয়াড়িকে জুয়াখেলারত অবস্হায় দেখতে পেয়ে খেলতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে ঐ জনপ্রতিনিধির উপর দেশীয় অস্ত্রসহ হত্যার উদ্দেশ্যে চড়াও হয় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে।এক পর্যায়ে মৃত ভেবে তাকে রাস্তার একপাশে বিলের ধারে ফেলে দেয়।খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে চিহ্নিত সন্ত্রাসী এবং জুয়াড়িরা পালিয়ে যায়।পরে এলাকাবাসী উসমানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।সেখান থেকে তাকে ফুয়াদ আল খতিব হাসপাতালে স্হানান্তর করা হয়।অবস্হার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।আক্রমনকারী (১)বেলাল(৩৫),পিতাঃমোজাহের আহমদ সিকদার (২)রাসেল(২৭) পিতাঃজালাল আহমদ সিকদার(৩)এনামুল হক(২২),পিতাঃফজল করিম,(৪)সিকান্দর প্রকাশ হিরু(২৫),পিতাঃছৈয়দ করিম,সর্বসাংঃঘোনার পাড়া,জোয়ারিয়া নালা,৫ নং ওয়ার্ড বলে এলাকাবাসী এবং আহত উসমানের আত্মীয় সুত্রে জানা যায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
খবর পাওয়ার সাথে সাথে রামু থানার অফিসার ইনচার্জ জনাব আবুল খায়ের প্রথমে রামু থানার পুলিশ-উপ পরিদর্শক তানভীরকে ফোর্সসহ ঘটনাস্হলে পাঠিয়ে দেন।পরে এলাকায় পরিস্হিতি অশান্ত হওয়ার সম্ভাবনা পরিলক্ষিত হলে অফিসার ইনচার্জ আবুল খায়ের স্বয়ং ঘটনাস্হলে উপস্হিত হয়ে উত্তেজিত শত শত এলাকাবাসীকে স্বান্তনা দেন এবং অপরাধীদেরকে যথাশীঘ্র গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দেন।তিনি উপস্হিত উত্তেজিত জনতাকে প্রভাবশালী “ক্যাসিনো” ব্যবসায়ীদের পরিণতি এবং প্রধানমন্ত্রীর “জিরু টলারেন্স” নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন,আমরা জুয়া,মদ,ইয়াবা এবং সর্বোপরি অপরাধীদের বিষয়ে কঠোর অবস্হানে আছি,অপরাধীরা কোনভাবেই ছাড় পাবেনা এবং এ ব্যাপারে আমরা আপোষহীন।
উল্লেখ্য যে,সম্প্রতি জোয়ারিয়া নালার বিভিন্ন স্পটে মোবাইল স্ক্রীনের উপর ৬গুটি নামের জুয়া খেলা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।প্রতিদিন লাখ-লাখ টাকার জুয়া খেলা চলে এলাকার বিভিন্ন স্পটে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.