ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ এবার ব্যস্ত হয়ে পড়ছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে সামনেই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের মেয়েরা। তার আগে সোমবার ঘোষিত হয়েছে দুই ফরম্যাটের বাংলাদেশ নারী ‘এ’ দল।
দলের নতুন মুখ পুজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত ও ফারিয়া ইসলাম। পেসার হান্ট থেকে উঠা আসা পুজা জায়গা পেলেন দলে। দলে রুমানা আহমেদ ও নিগার সুলতানা থাকলেও প্রথম ম্যাচ খেলে বিগ ব্যাশ লিগে খেলতে দেশ ছাড়বেন। এরপর তাদের জায়গায় থাকবেন মুমতা হেনা ও ফারিয়া।
১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার শায়লা শারমীন।
সবকিছু ঠিক থাকলে বুধবার ঢাকায় আসবে ভারতীয় নারী ‘এ’ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ৪ অক্টোবর। সিরিজের পরের দুই ওয়ানডে ম্যাচ ৬ ও ৮ অক্টোবর। তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১১, ১২ ও ১৪ অক্টোবর। ভেন্যু কক্সবাজার।
ওয়ানডে ম্যাচের বাংলাদেশ নারী ‘এ’ দল
শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, শারমিন আক্তার, রিতু মণি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ (প্রথম ম্যাচ), নিগার সুলতানা (প্রথম ম্যাচ), ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, সুরাইয়া আজমিন, পুজা চক্রবর্তী, শোভানা মুশতারী, ফারজানা হক, মুমতা হেনা হাসনাত (শেষ দুই ম্যাচ), ফারিহা ইসলাম (শেষ দুই ম্যাচ)।
টি-টোয়েন্টির বাংলাদেশ নারী ‘এ’ দল
শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, রিতু মণি, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, সুরাইয়া আজমিন, পুজা চক্রবর্তী, শোভানা মুশতারী, ফারজানা হক, মুমতা হেনা হাসনাত ও ফারিহা ইসলাম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.