লন্ডনের কোর্স শেষে দেশে ফিরে আসার জন্য কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইন বিভাগের প্রভাষক মোহাম্মদ নুরুল আমিনকে ফুলেল সংবর্ধনা।
রাজিবুল হক চৌঃ রাজ
লন্ডন থেকে পাবলিক ইন্টারন্যাশনাল ল এর কোর্স শেষ করে দেশে ফিরছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের সম্মানিত প্রভাষক মোহাম্মদ নুরুল আমিন হক। তিনি লন্ডন এর সোয়াস,ইউনিভার্সিটি অব লন্ডন এর আইন ও সমাজ বিজ্ঞান বিভাগের আমন্ত্রণে পাবলিক ইন্টারন্যাশনাল ল এর উপর একটা বিশেষ কোর্স এ অংশগ্রহণের জন্য গত ৭ সেপ্টেম্বর লন্ডনের উদ্দ্যেশে বাংলাদেশ ত্যাগ করছিলেন।
তিনি ২১ সেপ্টেম্বর সুস্থ ভাবে দেশে ফিরে আসায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.