রামু উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও মেজবান ৩ অক্টোবর।। সভাপতি সাইমুম সরওয়ার কমল এমপি।।
এস এম হুমায়ুন কবির
——————————–
রামু উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও বিশাল মেজবান অনিবার্য কারণবশত আগামী ২৬ সেপ্টেম্বর পরিবর্তে আগামী ৩ অক্টোবর রামু হাই স্কুল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এতে সভাপতিত্ব করবেন রামু-কক্সবাজারের মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোক্ত তথ্য জানানো হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.