গর্জনিয়া আদর্শ শিক্ষা নিকেতনে অভিভাবক সমাবেশ সম্পন্ন

মুহিবুল্লাহ মুহিবঃ
কক্সবাজার জেলার রামু উপজেলাধীন গর্জনিয়া ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গর্জনিয়া আদর্শ শিক্ষা নিকেতনে আজ সকাল থেকে অত্র প্রতিষ্ঠানের হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়।  অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন ০৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আব্দুল জাব্বার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০২ নং গর্জনিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক এবং সকলের শ্রদ্ধাবাজন জনাব জয়নাল আবদীন মাস্টার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা জনাব আব্দুল আলীম, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক মেম্বার জনাব জাফর আহম্মদ,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব তৌহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল লাফিত।
প্রধান অতিথি বলেন “অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আচারণ, মেধা, খেলাধূলায় সকল ক্ষেত্রে সুনাম রয়েছে।  স্কুল যখন থেকে শুরু করেছে তখন থেকে আমি ছিলাম, বর্তমানও পাশে আছি এবং ভবিষৎতে থাকবো ইনশাল্লাহ ।  ছাত্র-ছাত্রীরা আগামী জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল উপহার দিবে বলে আশাবাদী ।
   এখন যেভাবে পড়ালেখায় মন বসবে বড় হলে মন-মানাসিকতা পরিবর্তন হয় তাই সকল ছাত্র-ছাত্রীদের সময়ের কাজ সময়ে করা উচিৎ বলে মনে করি ।  এমন কোন আচরণ আমরা দেখতে চাইনা যেটা সমাজের কাছে গ্রহণযোগ্য নয়।  ছাত্র-ছাত্রীদের কে যদি অর্থাৎ বকাটে ছেলরো ইভটিজিং, বিরক্ত করে তাহলে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। বিদ্যালয়ের আসবাবপত্রের জন্য আগামী বাজেট থেকে দুই লক্ষ টাকা অনুদান দিয়ে যাচ্ছি” ।  আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা,এলাকার সচেতন জনমহল, অভিভাবসহ ছাত্র-ছাত্রী।  অনুষ্টান শেষে ছাত্র-ছাত্রী, শিক্ষিকবৃদ্ধ, ম্যানেজিং কমিটির সদস্য, অবিভাবকসহ উপস্থিত সকলকে নিয়ে স্কুলের মাঠে শপথ বাক্য পাঠ করেন।  অনুষ্ঠান সঃঞ্চালনার দায়িত্বে ছিলেন, থিমছড়ি অরবিট মডেল একাডেমী কে.জি মাদ্রাসা সহকারি শিক্ষক জনাব সেলিম উল্লাহ বিপ্লব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.