এম.মনছুর আলম,চকরিয়া :
চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী নির্বাচিত হওয়ার পর থেকে পৌর এলাকার বিভিন্ন জনপদে একের পর অভুতপূর্ব উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। প্রথম শ্রেণীর এ পৌরসভাকে মড়েল ও অাধুনিক মানের নান্দনিক পৌরসভায় রূপান্তিত করতে তিনি ইতিমধ্যে পৌরসভার অভ্যান্তরীণ সড়ক-উপসড়ক, উন্নত ড্রেনেজ ব্যবস্থাসহ নানাবিধ কাজ সমাপ্ত করেছেন। পৌরসভার চলমান উন্নয়নে ফের শুক্রবার (২০সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে চকরিয়া পৌর শহরের জনগুরুত্বপূর্ণ সড়ক ৬নম্বর ওয়ার্ডস্থ গ্রামীণ ব্যাংক মোড় থেকে সিকদারপাড়া সড়কটি আরসিসি (রেইনফোর্সড সিমেন্ট কংক্রিট) দ্বারা ঢালাই নির্মাণ কাজ শুরু করা হয়। দুপুরে এ সড়কটির কাজের আনুষ্ঠিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমএ সড়কটির আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন। প্রায় ৮০লাখ টাকা ব্যয়ে ৫৯৫মিটার দীর্ঘ এই সড়কের সম্পূর্ণ নতুনভাবে নির্মাণ কাজ বাস্তবায়ন করছে চকরিয়া পৌরসভা। সড়কটি ব্যাপারে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, ‘এই সড়কটি কয়েকটি ওয়ার্ডের সঙ্গে সংযোগ রয়েছে। এতে সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। চিরিঙ্গা-মগবাজার সড়কের যানজট কমাতে এটি বাইপাস সড়ক বা বিকল্প সড়ক হিসেবে কাজে লাগানো যাবে। তাই সড়ক যেন টেকসই হয় সেই লক্ষ্য নিয়ে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে। তিনি আরও বলেন, দরপত্রে উল্লিখিত শর্ত অনুযায়ী সঠিকভাবে সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে। সড়কটির আরসিসি ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াবুল হক, সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সোলতানা খুকুমনি, চকরিয়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মৃনাল কান্তি দাশ, পৌরসভা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরিফ মাইনুদ্দিন রাসেল প্রমুখ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.