ঈদগাঁওতে  জ্বলছে বিএনপি নেতা শওকতের পুত্তলিকা!

ঈদগাঁওতে  জ্বলছে বিএনপি নেতা শওকতের পুত্তলিকা!

নিজস্ব প্রতিবেদকঃ

ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শওকত আলম শওকতের পুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গত ৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার স্থানীয় সময় সকাল ১০ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘রহিম উল্লাহ’ নামে এক আইডি থেকে বিএনপি নেতা শওকতের পুত্তলিকা জ্বালিয়ে তাকে বৃহত্তর ঈদগাঁওতে অবাঞ্ছিত ঘোষণা করে নেতাকর্মীদের বিক্ষোভের ছবি আপলোড দেওয়ার পর তা ব্যাপক ভাবে ভাইরাল হয়৷

তবে ‘রহিম উল্লাহ’ নামের ফেসবুক আইডিটা কার বা আসলেই তার অস্তিত্ব আছে কিনা সনাক্ত করা সম্ভব হয়নি৷

গ্রামের নদীর পাশে গড়ে উঠা টয়লেটের দরজার আদলে তৈরি করা পুত্তলিকায় “শওকত তুই দালাল” লিখা রয়েছে৷তবে,তা বিএনপি নেতা শওকত আলম কিনা তা পুত্তলিকায় স্পষ্ট বুঝা না গেলেও ‘রহিম উল্লাহ’ নামের ফেসবুক আইডিতে ছবির ক্যাপশন “সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলম শওকত প্রকাশ দালাল শওকতের পুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ” লেখা থেকে নিশ্চিত হওয়া গেছে৷ধারণা করা হচ্ছে, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিউল আলম শান্তের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট শেয়ার করার কারণে স্থানীয় নেতাকর্মীদের বিক্ষুদ্ধ করেছে এবং তারাই ঘঠনা ঘটিয়ে থাকতে পারে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শফিউল আলম শান্ত এবং শওকত আলম শওকত সহ তাৎক্ষনিক কারো বক্তব্য নেওয়া যায়নি৷

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.