মুক্তিযোদ্ধা হারুন উর রশিদ এর পুত্র আবু রাশেদ ও আবু শাহাদাতকে প্রান নাশের হুমকী

রামু ভূমি সংক্রান্ত্র বিরোধ – চোরের মায়ের বড় গলা,, 

বার্তা পরিবেশকঃ

রামুতে ভূমি সংক্রান্ত বিরোধ নিয়ে মুক্তিযোদ্ধা হারুন উপর রশিদ ও মুক্তিযোদ্ধা আবদুল মোমেন চৌধুরী ভাগিনা আবু রাশেদ, আবু শাহাদাতকে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা । ভুমি জবর দখলকারী পার্শ্ববর্তী রোকেয়া বেগমের সন্ত্রাসী পুত্রদ্বয় নুরুল হক চৌধুরী,রিদওয়ানুল হক, চৌধুরী মোহসিনুল হক চৌধুরী সহ সন্ত্রাসীরা।
সূত্র জানায় রামু অফিসেরচর লামারপাড়া মরহুম সুলতান আহমদ চৌধুরী পুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন চৌধুরী মায়ের কাছ থেকে পাওয়া জমি জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে,  তার ভাই রিদওয়ানুল হক চৌধুরী নুরুল হক চৌধুরী ওয়ারেন্টভুক্ত আসামি মোহসিনুল হক চৌধুরী সহ এলাকার সন্ত্রাসীদের নিয়ে। এদিকে আব্দুল মোমেন চৌধুরী তার জমি দেখাশোনার জন্য তার ভাগিনা মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ এর পুত্র আবু রাশেদ কে দায়িত্ব প্রদান করে। এদিকে আবু রাশেদ জানান আমার মামা মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন চৌধুরী ঢাকায় বসবাস করে তাই রামুসহ গ্রামের যাবতীয় জমি জমার দেখার দায়িত্ব আমাকে দেন।
সেই সূত্র ধরে আইনগত কোনো জটিলতা থাকলে সেখানে মামার প্রতিনিধি হয়ে আমি দায়িত্ব পালন করি। সম্প্রতি আমার মামা মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন চৌধুরী বসতবাড়ি জায়গা ঘেরা বেড়া ঠিক করতে গেলে মামার বৈমাত্রিক ছোট ভাইয়েরা আমাকে প্রাণনাশের হামলা করে।
এবং এইভাবে  মামা মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন চৌধুরীর জমি তার বৈমাত্রীক ছোট ভাইয়েরা জবরদখলে করতে চাইলে আমি আমার মামাকে জানালে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। রিদওয়ানুল হক চৌধুরী বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচার করছে আমি তাকে প্রাণনাশের চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রকৃতপক্ষে তারাই আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে যা এলাকাবাসী প্রতীয়মান।
এদিকে আমি মামার প্রতিনিধিত্ব করছি জেনে রিদওয়ানুল হক চৌধুরী নুরুল হক চৌধুরী ও মোহসিনুল হক চৌধুরী সহ কিছু সন্ত্রাসী আমাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা আমাকে সামনাসামনি বেশ কয়েকবার প্রাণনাশেরও হামলা করার চেষ্টা চালিয়েছিল তাতে আমি পালিয়ে রক্ষা পেয়েছি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে রামু থানায় আমি একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করি।

এদিকে মুক্তিযোদ্ধা আবদুল মোমেন চৌধুরী জানান আমার মা গুলশানে বেগম চৌধুরানী মৃত্যুর আগে মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন চৌধুরী নামে ৪০ শতক জায়গা দানপত্র করেন কিন্তু তার ভাই রিদওয়ানুল হক চৌধুরী কোন ধরনের তোয়াক্কা না করে জোর দেখিয়ে সন্ত্রাসী কায়দায় মুক্তিযোদ্ধার জমি জবরদখল করছে বলে অভিযোগ উঠেছে সম্প্রতি রামু থানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদে এই জমি  বিরোধ নিয়ে

প্রকৃতপক্ষে আমার মা গুলসোনা বেগম চৌধুরানী ১৯৪৬ সালে ক্রয় করেন। সেই সুবাদে আমার মায়ের নামে উক্ত জমির খতিয়ান হয় যার বিএস নং ৫০৯ খতিয়ান প্রচার আছে। এবং সেই খতিয়ান মূলে আমার মা আমাকে উক্ত খতিয়ানের ৮১৭৯ নং দাগের মোট ৯৭ শতক জায়গা হতে ৪০ শতক জমি ১১/৪/১৯৮৯ সালে ৪৩২ নং রেজিঃ দানপত্র  মূলে সরজমিনে আমাকে আমার মা দানপত্র প্রদান করেন।আমি ওই দানপত্র বিএস ৫০৯ খতিয়ান হতে সৃজন করে বিএস ৩৪৪৫ খতিয়ান আমার নামে চূড়ান্ত প্রচার আছে এবং আমি নিয়মিত খাজনা আদায়  করে উক্ত জমি ভোগ দখলে আছি।
সম্প্রতি আমার বৈমাত্রিক ভাই রিদওয়ানুল হক চৌধুরী, প্রকাশ সম্রাট, মহসিন উল হক চৌধুরী, নুরুল হক চৌধুরীসহ  এক প্রভাশালী নেতা ও সন্ত্রাসীদের সাথে হাত করে আমার মায়ের দানকৃত জমি আমার কাছ থেকে কেড়ে নিতে সন্ত্রাসী স্টাইলে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
তারা সম্প্রতি সময়ে আমার ভাইয়েরা সন্ত্রাসী কায়দায় আমার মালিকানাধীন জমি নিজেদের বলে দাবি করে বারবার আমার জমির উপর জবরদখলের চেষ্টা করলে আমি ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বরাবর ব্যাপারটি সুরাহা করার জন্য আবেদন করি। পরিষদ নিয়ম অনুযায়ী প্রতিপক্ষকে ডেকে কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে শুনানি শেষে গত ১৯/১২/২০১৬ সালে আমার পক্ষে রায় প্রকাশ করে। কিছুদিন চুপ থাকার পর আবারো তারা আমার জমি জবরদখল তৎপর হয়।
উল্লেখ্য আমি আমার জমিতে স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণের সুবিধার্থে তিন পাশের  সরকারি জমি হতে আমার জমিটি পৃথক করে দেওয়ার জন্য সহকারী কমিশনার ভূমি) রামু বরাবরে আবেদন করি।
এর প্রেক্ষিতে আমার জমির রেকর্ডপত্র পর্যালোচনা করে গত ২১/০৯/২০১৬ তারিখে সরকারি জমিতে খুঁটি চিহ্ন দিয়ে আমার ৪০শতক জমি আলাদা করে দেওয়া হয়। এবং এতে আমি ভোগ দখলে আছি। একজন সাবেক সরকারি কর্মকর্তা হিসেবে আমি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমার প্রতিপক্ষ আইনের তোয়াক্কা না করে আমাকে হুমকি ধামকি দিয়ে আমার মায়ের দানকৃত জমি ভোগ দখলের পাঁয়তারা করে আসছে।  আমার আশংকা হচ্ছে আমার বৈমাত্রিক ভাইয়েরা আমার তফসিল জমি কুক্ষিগত করার উদ্দেশ্যে যেকোনো মুহূর্তে যেকোনো সময় আমাকে প্রাণনাশের হামলা করতে পারে এবং তার জন্য আমাকে বারবার জমির দখল ছেড়ে দিতে হুমকী দিয়ে আসছে। সংবাদে বলা হয়েছে বাড়ি ভিটা জমির ঘেরা ভাঙচুর করে এবং খুঁটি দিয়ে দখলের চেষ্টা করে ও বৈদ্যুতিক মিটার কেড়ে নিয়ে যায় সন্ত্রাসীরা এর প্রেক্ষিতে বলতে হয় গত ১৯/০৮/২০১৯ ইংরেজি তারিখে রামু বিদ্যুৎ সরবরাহ বরাবর একটি আবেদন করি।
আবেদনের বিষয়বস্তু ছিল ফতেখাঁরকুল মৌজার লামার পাড়া আমার নিজস্ব খতিয়ানভুক্ত স্থানে আমার সম্মতি ছাড়া বিদ্যুৎ সংযোগ প্রদান না করার জন্য। আবেদন এ আবেদনের ভিত্তিতে আবাসিক প্রকৌশলী রামু বিদ্যুৎ অফিস মিটারটি বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।
এটি সরকারি দায়িত্ব পালন করেছেন বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ।
তাতে আমার কোন হাত নেই,
এবং সংবাদে আমার ভাগিনা আবু রাশেদ, ও আবু শাহাদাত, পিতা মৃত হারুন-উর-রশিদ কে সন্ত্রাসী ও ভূমিদস্যু বলা হয়েছে।
প্রকৃতপক্ষে তারা উভয় আইনের প্রতি শ্রদ্ধাশীল তাদের পিতা মরহুম হারুন-উর-রশিদ একজন বীর মুক্তিযোদ্ধা। একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান হয়ে তারা কখনো বেআইনি কাজ বা কাজে লিপ্ত নয়। আমরা সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা ভূমিদস্যু নয়, এই জমি আমার মা আমাকে দান করেন কিন্তু আমার অনুপস্থিতিতে আমার বৈমাত্রিক ভাইয়েরা জোরপূর্বক চিনিয়ে নিতে পায়তারা করছে আমি এর আইনি সহায়তা কামনা করছি।
এদিকে রামু বিদ্যুৎ অফিসে উপ প্রকৌশলী মেহেদী হাসানের সাথে যোগাযোগ করলে তিনি জানান আমরা অভিযোগের ভিত্তিতে ওই মিটারটি নিয়ে আসি যখনই প্রমাণিত হবে উক্ত ভূমি বা জমি কোনো এক পক্ষের তাহলে আমরা ওই পক্ষকেই মিটার প্রদান করব। ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম জানান এই ভূমি সংক্রান্ত বিরোধ টি আমার ইউনিয়নে বিচারকার্য হয়েছে তাকে আমি বিচারে বলেছি আব্দুল মোমেন চৌধুরী জায়গা পাওয়ার অধিকার রাখে কারণ দুই পক্ষের জমি কাগজ দেখে আমি যাচাই-বাছাই করে এ রাই প্রধান করি তাতে আব্দুল মোমেন চৌধুরী পক্ষে রায় চলে যায় এতে দ্বিপক্ষীয় রিদওয়ানুল হক চৌধুরী ও তার ভাইয়েরা আমাকে বিভিন্ন  কথা বলল আমি তা পরোয়া না করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.