সহকারি শিক্ষা কর্মকর্তা বিধিবিধান কে উপেক্ষা করে মনগড়া সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ায় ভেঙ্গে পড়েছে রামু উপজেলা শিক্ষা ব্যবস্হা।

নিজস্ব প্রতিবেদকঃ-

রামু উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু নছর মোহাম্মদ হাচ্ছানের বিরুদ্ধে নানা অনিয়ম,দুর্নীতি ও শিক্ষকদের নিয়ে গ্রুপিং করায় রামু উপজেলা শিক্ষা ব্যবস্হা একেবারে নাজুক হয়ে পড়েছে।

অনুসন্ধান কালে জানা যায়,

রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮১ নং নাপিতের চর আমির মোহাম্মদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির ১১ জন সদস্য চুড়ান্ত হয়েছে মাস দুয়েক আগে।নাপিতের চর এলাকার শিক্ষার্থীদের অভিভাবক ও অভিভাবিকারা একবুক নতুন স্বপ্ন নিয়ে তাদের কোমলমতি সন্তানদের পাঠশালা টির পরিচালনা কমিটির সভাপতি ও সহসভাপতি নির্বাচন সম্পন্ন হলে দীর্ঘদিনের নানা সমস্যা ঘুচিয়ে উন্নয়ন কর্মকান্ড শুরু করবেন এমনই একটি সোনালী সুদিনের প্রহর গুনছিলেন।কিন্তু এতে বাধঁ সাধেন খোদ রামু উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু নছর মোহাম্মদ হাচ্চান।
এলাকাবাসীর অভিযোগ মতে,রামু উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু নছর মোহাম্মদ হাচ্চানের বাধার কারনে দীর্ঘ ২ মাস অতিবাহিত হলে ও এখনো নাপিতের চর আমীর মোহাম্মদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সহসভাপতির নির্বাচন হয় নি।এনিয়ে নাপিতের চর বাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।অপর দিকে রামু উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু নছর মোহাম্মদ হাচ্চানের খামখেয়ালি পনা ও মনগড়া কান্ড নিয়ে সংশ্লিষ্ট মহলে সমালোচনার ঝড় বইছে।সংশ্লিষ্ট সূত্র গুলো বলছে,সরকারের আইন কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একের পর এক বিতর্কিত কর্মকান্ড চালিয়ে এখনো রামু উপজেলায় বহাল তবিয়তে থাকায় তার ক্ষমতার উৎস কোথায় এমন প্রশ্ন উঠেছে।

সহকারি শিক্ষা কর্মকর্তা আবু নছর মোহাম্মদ হাচ্চান রামুতে যোগদানের পর প্রাথমিক শিক্ষকদের মধ্যে গ্রুপিং প্রকট হয়ে উঠেছে।তার অনুগত কিছু শিক্ষক নিয়ে বিতর্কিত একের পর এক কর্মকান্ড ঘটিয়ে উপজেলাজুড়ে আলোচনা- সমালোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছেন।অভিযোগ রয়েছে উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র সেন কে কোণঠাসা করার জন্যে সহকারি শিক্ষা কর্মকর্তা হাচ্চান তার অনুগত কিছু শিক্ষক কে ইতোপূর্বে মিথ্যা অভিযোগ দিয়ে কিছু পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে নিউজ প্রকাশ করেন।যা শিক্ষা বিভাগের হাই কমান্ড তদন্তে নেমে সত্যতা পায়নি।কিন্তু সচতুর সহকারি শিক্ষা কর্মকর্তা হাচ্চান তার অনুগত শিক্ষকদের নিয়ে একের পর এক বিতর্কিত কর্মকান্ড করে চলছেন যা হাচ্চানের ক্ষমতার উৎস কোথায় তা নিয়ে জোর বিচার বিশ্লেষন চলছে উপজেলাজুডে।

গত ৩০ জুন থেকে নতুন ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করেছেন ৮১ নং নাপিতের চর আমির মোহাম্মদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।৩০ জুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চার জন অভিভাবক সদস্য যথাক্রমে সরওয়ার কামাল,আব্দুস সালাম,রাশেদা বেগম ও জাহানারা বেগম নির্বাচিত হন।এর পর জাতীয় সংসদ সদস্য কর্তৃক দুই জন বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন পান তারা হলেন মোঃ রাসেল ও মোমেনা বেগম।উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক দাতা সদস্য হিসাবে মনোনীত হন সুরুত আলম চৌধুরী।উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মাস্টার নাছির উদ্দীন, স্হানীয় ইউপি সদস্য নজির হোসাইন, ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দুল ইসলাম পদাধিকার বলে সচিব এবং সহকারী শিক্ষক প্রতিনিধি ধিমান হোসেন।
মোট ম্যানেজিং কমিটির ১১ সদস্য চুড়ান্ত হলে ও এখনো অনুষ্ঠিত হয়নি সভাপতি ও সহসভাপতি নির্বাচন।

রামু উপজেলায় কর্মরত বেশ কয়েকজন শিক্ষকের কাছে অভিযোগের সত্যতা যাঁচাই করতে চাইলে আবু নছর মোহাম্মদ হাচ্ছানের তোপের মুখে পড়বে ভয়ে কেউ মুখ খুলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, উপজেলা সহকারি শিক্ষা অফিসারের এসব অনিয়মের কথা রামু উপজেলার পুরো শিক্ষকের সমাজের কাছে দিবালোকের মতো পরিস্কার। হয়রানির শিকার হবে ভেবে সবাই মুখে কুলুপ এঁটে আছেন। চাকরির স্বার্থে সবাই নিরবে এমন গুরুতর অনিয়ম সহ্য করে যাচ্ছেন।

অনুসন্ধানী প্রতিবেদনঃ-(২)

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.