এস এম হুমায়ুন কবির, কক্সবাজার জেলা প্রতিনিধি।।
ইচ্ছা থাকলে সবই সম্ভব। প্রবাদ টি যথার্থ মনে হলো রামু উপজেলা সমাজ সেবা অফিসে।পর্যটন রাজধানী কক্সবাজারের রম্য ভুমি রামু উপজেলা। এখানে সমাজ বিনির্মানে যারা সবার আগে ভুমিকা রাখতে পারেন সেই প্রতিষ্ঠান ” সমাজ সেবা অধিদপ্তর। রামু উপজেলা সমাজ সেবা অফিসার পদটি দীর্ঘ দিন জোড়াতালি দিয়ে চলায় কয়েক বছরের বিভিন্ন জন কল্যাণমূলক কাজ জমা পড়ে আছে। কাজগুলো এমন যে গুলো সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও দরিদ্র সীমার নিচে বাস করা মানুষগুলোর স্বার্থ নিহিত। একজন বয়স্ক মা অথবা বাবা যখন বয়সের ভারে একেবারে ন্যুজ।তখন পরিবারের বোঝায় পরিনত হয়ে চরম অবজ্ঞা ও অবহেলিত দিনাতিপাত করেন তখনই অসহায় এসব বয়স্ক মা- বাবার পাশে দাঁড়িয়েছে সমাজ সেবা অধিদপ্তর।
তাছাড়া অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্হ মহিলা ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসুচি, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসুচি, পল্লী সমাজ সেবা কার্যক্রম ( আর, এস, এস) খাতে ক্ষুদ্র ঋণ, এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পুর্নরবাসন কার্যক্রম সহ আরো বেশ কয়েকটি জন সম্পৃক্ত প্রকল্প দীর্ঘ কয়েক বছর ধরে মুখ থুপড়ে পড়েছিল। চরমভাবে ভোগান্তি পোহাতে হয়েছে সংশ্লিষ্ট উপকার ভোগীদের।অবশেষে সরকার সমাজ সেবা অধিদপ্তরের শুন্যতা পূরণ করতে নতুন করে নিয়োগ দেন বেশ কয়েক জন উপজেলা সমাজ সেবা অফিসার। রামু উপজেলায় সম্প্রতি যোগদান করেন মোঃ আবু মোতালেব। তার বাড়ী ফেনী জেলায়।তিনি যোগদান করে সমস্ত প্রকল্পের নথিপত্র দেখভাল করেন।সাথে সাথে জনকল্যাণমুখী প্রকল্পে দ্রুততার সাথে প্রয়োজনীয় কাজকর্ম সম্পাদন করে জনগন যাতে সেই প্রকল্পের সুফল পায় তার জন্য সংশ্লিষ্ট মাঠ কর্মকর্তাদের সরাসরি সুফল প্রার্থীদের কাছে ফাইল পৌছে দেওয়ার নির্দেশ দেন।
নবাগত রামু উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবু মোতালেব জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কয়েকটি জনবান্ধব প্রকল্পের মধ্যে বয়ষ্ক ভাতা প্রকল্প অন্যতম।
২০১৮- ১৯ অর্থ বছরে জুলাই/১৮ হতে মার্চ /২০১৯ ইং পর্যন্ত প্রথম,দ্বিতীয় ও তৃতীয় কিস্তির ৬২৮১ জন নিয়মিত ভাতাভোগীর মাসিক পাঁচ শত টাকা এবং বৃদ্ধিকৃত ৮০৮ জন সহ মোট ৭০৮৯ জন ভাতাভোগীর সর্বমোট তিন কোটি উনিশ লাখ পাঁচ শত টাকা ইতোমধ্যে রামু উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক থেকে সরাসরি ভাতাভোগীরা গ্রহণ করেছেন।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের জনবান্ধব আরেক টি প্রকল্পের নাম অস্বচ্ছলতা প্রতিবন্ধী ভাতা।
২০১৮- ২০১৯ অর্থ বছরে রামু উপজেলার ১১ টি ইউনিয়নে নিয়মিত ১৩৮৮ জন এবং বৃদ্ধি কৃত ২২৬ জন মোট ১৫৯৪ জন মাথাপিছু সাত শত টাকা করে মোট এক কোটি বিয়াল্লিশ লক্ষ দুইশত টাকা সোনালী ব্যাংক,জনতা ব্যাংক ও কৃষি ব্যাংক থেকে ভাতাভোগীরা সরাসরি একাউন্ট থেকে গ্রহণ করেছেন।
বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্হ মহিলা ভাতা কর্মসূচি সরকার বাস্তবায়ন করেন সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে।রামু উপজেলায় নিয়মিত ১৩৬৮ জন সহ বৃদ্ধি কৃত ২৩২ জন সর্বমোট ২৬৪০ জনের পাঁচ শত জনের এককোটি আটার লাখ আশি হাজার টাকা ২০১৮- ২০১৯ অর্থ বছরে সরাসরি ব্যাংক থেকে গ্রহণ করেছেন ভাতাভোগীরা।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করেছে বর্তমান শিক্ষা বান্ধব সরকার।রামু উপজেলায় ২০১৮- ২০১৯ অর্থ বছরে জুলাই/১৮ হতে ডিসেম্বর /১৮ পর্যন্ত ( প্রাথমিক স্বরে নিয়মিত ১০৬ জন্য এবং বর্ধিত ১৪ জন মাধ্যমিক স্হরে ৪৬ জন বৃদ্ধিকৃত ৯ জন সহ মোট ৫৫ জন এবং উচ্চ মাধ্যমিক স্হরে বর্ধিত ৪ জন সহ মোট ১৮৩ জন শিক্ষার্থীর জন্য সাত লাখ বিরানব্বই হাজার তিনশত টাকা ইতোমধ্যে ব্যাংকের মাধ্যমে ভাতাভোগীরা সরাসরি গ্রহন করেছেন।
রামু উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবু মোতালেব আরো জানানঃ- সরকার হিজড়া জনগোষ্ঠীর জীবনমান কর্মসূচি চালু রয়েছে।এখাতে রামু উপজেলায় সমাজ সেবা বিভাগের আওতায় রামু উপজেলায় ২০১৮ -২০১৯ অর্থ বছরে প্রতিজন ছয়শত টাকা করে মোট ২৮ হাজার ৩ শত টাকা রামু সোনালী ব্যাংক থেকে ভাতাভোগীরা গ্রহণ করেছেন।
রামু উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবু মোতালেব সাংবাদিকদের আরো জানান,তাছাড়া দলিত,হরিজন ও বেদে জনগোষ্ঠীর জনপ্রতিজন পাঁচ শত টাকা করে দুই লাখ ছচল্লিশ হাজার টাকা ভাতাভোগীরা গ্রহণ করা সহ পল্লী সমাজসেবা কার্যক্রম ( আরও,এস,এস) খাতে ক্ষুদ্র ঋণ প্রকল্প, পল্লী মাতৃ কেন্দ্র কার্যক্রম, এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পূর্ণবাসন কার্যক্রম সহ প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপের আওতায় রামু উপজেলায় ১৭ শত জন পরিচয় পত্র ( সুবর্ণ কার্ড) প্রতিবন্ধীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.