জাতীয় প্রেসক্লাবে শোকের মাস আগস্ট উপলক্ষে আলোচনা সভায় – অধ্যাপক মোঃ শফিউল্লাহ
সাইফুদ্দিন শিমুল:
বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ০১ আগস্ট জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রোকেয়া সুলতানা, নাইক্ষংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যনু ওয়ান চাক সহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গণ আলোচনা অনুষ্ঠানে যোগদান ও রক্তদান করেছেন। গত ২৪ জুলাই সংগঠনের কার্যকরী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত অনুসারে শোকের মাস আগস্টে দেশের ৪৯২টি উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করবে। রক্তদান কর্মসূচীর ব্যবস্থাপনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান (বীরু)।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.