ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ শ্রীলঙ্কা সফরে টাইগারদের কেমন যেন চেনা ছন্দে দেখা যাচ্ছে না। যখন সব ব্যাটসম্যানা আসা যাওয়ার মিছিলে ব্যস্ত মুশফিক তখন একপ্রান্ত আগলে রেখে বুক চিতিয়ে লড়াই করে গেলেন লঙ্কান বোলারদের বিরুদ্ধে।
পুরো ইনিংসে তাকে কেবল সঙ্গ দিলেন মেহেদি মিরাজ। ৪৯ বলে মিরাজ ৪৩ রান করে ফিরলেও মুশফিক খেলে গেলেন ইনিংসের শেষ ওভার অব্দি। তবে সেঞ্চুরি আর করা হয়নি তার। ৫০ ওভার শেষে মুশফিক অপরাজিত থেকে গেছেন ১১০ বলে ৯৮ রানের এক ইনিংসে।
৮ উইকেট হারিয়ে ৫০ ওভার শেষে টাইগাররা সংগ্রহ দাড় করিয়েছে ২৩৮ রান। জয়ের জন্য লঙ্কানদের টার্গেট ২৩৯ রান।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ হয়ে গেছে বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর ম্যাচ। আর লঙ্কানরা চাইবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করে ফেলতে।
এমন সমীকরণকে সামনে রেখে কলম্বোর প্রেমেদাসা ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কান অধিনায়কের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্ম’দ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইস’লাম,তাইজুল ইস’লাম ও মু’স্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জে’লো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, আকিলা ধানাঞ্জায়, ধনঞ্জয়া ডি সিলভা, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা ও লাহিরু কুমারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.